সোমবার, ২৯ জুন ২০২৬

ঈদগাঁওতে করোনা টিকার আওতায় ৫৪৪২ শিক্ষার্থী

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ফাইজার এর দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ এ কার্যক্রম বাস্তবায়ন করেছে। ১৫ ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী
শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়। কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী এহেসান জানান, স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই এ কেন্দ্রে শিক্ষার্থীকে টিকা প্রয়োগ করা হয়। স্বাস্থ্য বিভাগ নিয়োজিত এবং সংশ্লিষ্ট এনজিও প্রদত্ত জনবলের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হয়। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত জানান, আজ স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং ডিগ্রী মাদ্রাসসহ ১৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা গ্রহণ করে। টিকা প্রদান কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে আসেন কক্সবাজার সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়, কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী এহেসান, জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম। কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্বাস্থ্য সহকারি এনামুল হক জানান, টিকা প্রদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থার ২৮ জনবল কর্মরত ছিলেন। স্বাস্থ্য সহকারি আবুল কাশেম ও আফতাবুজ্জামান জানান, এদিন ভারুয়াখালী, চৌফলদন্ডী ইউনিয়নেরসহ ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের চৌদ্দটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা করোনার ভ্যাকসিন গ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, আগামী বৃহস্পতিবার ও শনিবার এ কেন্দ্রে সর্বশেষ টিকা দেয়া হবে। কেন্দ্রের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দিনভর দায়িত্ব পালন করেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স। টিকা নিতে আসা কিছু কিছু শিক্ষার্থীদের রোদে দাঁড়িয়ে থাকা, দীর্ঘক্ষণ অপেক্ষা করাসহ অন্য ঝামেলার সম্মুখীন হতে হয়।
এর উত্তরে শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, ১২ ফেব্রুয়ারি নির্ধারিত টিকাদান কর্মসূচি স্থগিত করে ১৫ তারিখে আনা হয়। আবার ১৫ তারিখ ও টিকার নির্ধারিত দিন ছিল। তাই দুটো তারিখের টিকা গ্রহীতা একই দিনে হওয়াতে হয়তো কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিক সমস্যার সমাধান ও করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...