শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন আজ

- Advertisement -
Single page 1st Paragraph

বলিউডের কিং খ্যত অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ৫৮ বছরে পা দিলেন তিনি। প্রিয় ‘বাদশা’ জন্মদিন পালন করতে, তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়ির সামনে মাঝরাতেই পৌঁছে যান অগুনতি ভক্ত।

তাকে এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ‘মন্নত’-এর সামনে। বিশেষ এই দিনটায় ভক্তদের হতাশ করেননি তিনি কখনও। এ বারও এলেন রাত ১২টা বাজার একটু পরেই।

মধ্যরাতে অনুরাগীদের স্বপ্ন পূরণ করলেন নায়ক। বাড়ির লাগোয়া সেই পরিচিত বারান্দায় এসে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। পরনে ডেনিম জিন্‌স, কালো রঙের টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা। রেলিংয়ের ওপর উঠে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন চুমু। তার পরেই তার ট্রেডমার্ক ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। হাতজোড় করে ধন্যবাদও জানালেন সকলকে। প্রিয় নায়কের দেখা পেয়ে অনুরাগীদের উত্তেজনা এবং উচ্ছ্বাস বাঁধনছাড়া, ফাটল বাজিও।

এ বারের জন্মদিন একটু অন্য ভাবে কাটাবেন শাহরুখ। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে তার টিম। অতিথি তালিকাও তৈরি। সূত্রের খবর, নিজের জন্মদিনটা এ বছর ভারতীয় সিনেমার তারকাদের সঙ্গে কাটাতে চান শাহরুখ। জন্মদিনে শাহরুখকে বিশেষ একটি উপহার দেবেন পরিচালক রাজকুমার হিরানি। তার আগামী ছবি ‘ডানকি’রও টিজার আসবে আজই।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...