বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বে-টার্মিনাল প্রকল্পের ব্রেকওয়াটার ও চ্যানেল নির্মাণে অর্থায়ন করবে বিশ্বব্যাংক

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক (Abdoulaye Seck) বলেছেন, বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ দিনদিন বাড়ছে। দেশের এ অগ্রযাত্রার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছে বিশ্বব্যাংকও।

তিনি বলেন- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নেয়া বে-টার্মিনাল প্রকল্পের ব্রেকওয়াটার এবং চ্যানেল নির্মাণের দ্রুত অর্থায়ন করবে বিশ্বব্যাংক।

এই বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন হলে নৌ-যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে লজিস্টিক্স হাবে পরিণত হবে চট্টগ্রাম। পাশাপাশি চট্টগ্রামের সাথে ভারতের ভূ-বেষ্টিত উত্তর-পূর্বাঞ্চলসহ ভুটান এবং নেপালের মধ্যে চলমান কানেক্টিভিটি প্রকল্পও ফলপ্রসূ হবে।

আজ বুধবার (১ নভেম্বর) আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, সহ-সভাপতি রাইসা মাহবুব, পরিচালকবৃন্দ মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মাহফুজুল হক শাহ, বেনাজির চৌধুরী নিশান, নাজমুল করিম চৌধুরী শারুন, মাহবুবুল হক মিয়া এবং বিশ্বব্যাংকের অপারেশন ম্যানেজার গেইল মার্টিন সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিষ্ট সেক ওমর টিডিয়ান ডিয়ালো ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর দিলশান নোমানী বক্তব্য রাখেন।

আবদৌলায়ে সেক বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বাংলাদেশের জনসংখ্যার উল্লেখযোগ্য সংখ্যক যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে বিশ্বব্যাংকের চলমান বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি চেম্বারের সাথে যৌথভাবে বিভিন্ন জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ ও বিশ্বব্যাংকের প্রকিউরমেন্ট প্রসেসের উপর বিশেষ কর্মশালা আয়োজনের আশ্বাস প্রদান করেন।

চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে আন্তর্জাতিক আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০% পরিচালিত হয়।

চট্টগ্রাম অঞ্চলে ৫টি এবং কক্সবাজারে ৩টি শিল্পাঞ্চলে বাড়ছে দেশি-বিদেশী বিনিয়োগ। ফলে ব্যবসায়িক প্রসারের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য আরো গতিশীল করতে বদরের নেয়া বে- টার্মিনাল সম্পূর্ণরূপে উপযুক্ত ব্যবহার করতে উন্মুখ হয়ে আছেন এ অঞ্চলের ব্যবসায়ীরা।
তাই চেম্বার সভাপতি বে-টার্মিনালে বিশ্বব্যাংকের অর্থায়নসংক্রান্ত সকল পরিকল্পনা সম্পন্ন করে দ্রুত অর্থায়ন নিশ্চিত করার অনুরোধ জানান।

তিনি বলেন-বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-কক্সবাজার অর্থনৈতিক করিডোর আরো গতিশীল হবে। একই সাথে বে-টার্মিনালের সর্বোচ্চ সত্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এই অঞ্চলে গড়ে ওঠা মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা আরো জোরদার করতে বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তার আহবান জানান।

তিনি চট্টগ্রামে প্রাইভেট সেক্টরের জন্য প্রয়োজনীয় জ্ঞানভিত্তিক গবেষণা ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদানে চিটাগাং চেম্বার ও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স এর সাথে যৌথভাবে কাজ করার আহবান জানান।

চেম্বার সহ-সভাপতি রাইসা মাহবুব বলেন, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মিত হলে চট্টগ্রাম অঞ্চলে বে-টার্মিনালসহ যেসব মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে তার সুফল পাওয়া যাবে এবং তা দেশি-বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এছাড়া তিনি বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে স্কিল ডেভেলাপমেন্টে বিনিয়োগ এবং বিশ্বব্যাংকের নেয়া বিভিন্ন প্রকল্প ও উদ্যোগগুলোর তথ্য প্রাইভেট সেক্টরের সাথে নিয়মিত শেয়ার করার আহবান জানান।

চেম্বার নেতৃবৃন্দ বলেন, মেগা প্রকল্পগুলোর সুফল পেতে হলে দেশে মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থাকে আরো গতিশীল করতে হবে। ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত রেললাইন নির্মাণ, রেল যোগাযোগে প্রাইভেট সেক্টরকে উৎসাহিতকরণ, নৌ-বন্দর কেন্দ্রিক সড়ক যোগাযোগ সম্প্রসারণ, বিশ্বব্যাংকের নেয়া প্রকল্পগুলোতে প্রাইভেট সেক্টর ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারনের মতামত নেয়ার উপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...