সোমবার, ৬ জুলাই ২০২৬

কদমতলীতে পেট্রোলবোমা ও ককটেলসহ যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন কদমতলী আট মার্চিং মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ির কাঁচ ভাঙচুর করে অবরোধকারীরা।

বুধবার দুপুরের দিকে ছাত্রদল, যুবদল এবং শ্রমিক দলের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় পুলিশ তৌহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। এছাড়া ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা ও একটি ককটেল উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, অবরোধের সমর্থনে দুপুর দেড়টার দিকে ছাত্রদল, যুবদল এবং শ্রমিক দলের ২৫ থেকে ৩০ জনের একটি দল মিছিল বের করে। তারা কদমতলী আট মার্চিং মোড়ে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি গাড়ির কাচ ভাঙচুর করে। খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তৌহিদুল ইসলাম নামে একজনকে আটক করে। এ সময় অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, পরে ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি অবিস্ফোরিত ককটেল ও দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...