সোমবার, ৬ জুলাই ২০২৬

গরীবুল্লাহ শাহ বাস কাউন্টারের সামনে বাসে দুর্বৃত্তদের আগুন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ বাস কাউন্টারের সামনে সিটি রুটের ৪ নম্বর বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১০ টার দিকে বাস কাউন্টারের বিপরীতে প্রাইম ব্যাংকের সামনে বাসে আগুন দেয় তারা।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক (প্রশাসন) মো. কামাল হোসেন জানান, ‘রাত ১০টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি কে স্কয়ারে সামাজিক অনুষ্ঠানে রির্জাভ যাত্রী এনেছিল। বাসটি রাস্তার পাশে পার্কিং করে তারা ক্লাবে প্রবেশ করলে খালি বাসে কে বা কারা আগুন দেয় শনাক্ত করা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি, বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছি।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান, মিনিবাসটি রাত ৮টার দিকে কনভেনশন সেন্টারের সামনে পার্কিং করা হয়। রাত ১০টার দিকে লোকজন হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন।

ঘটনাস্থলে যাওয়া আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান জানান, ‘খবর পেয়ে এসে রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বাসটি প্রায় পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এটি সাধারণ আগুনের ঘটনা বলে মনে হচ্ছে না।’

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) পংকজ দত্ত বলেন, ‘বাসে কীভাবে আগুন লেগেছে সেটি আমরা বলতে পারছি না। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’

ঘটনাস্থলে বাসের চালক-সহকারি কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনার পর স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের একদল নেতাকর্মী সেখানে এসে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...