সোমবার, ২৯ জুন ২০২৬

বিচারককে মারধর

দুইজন রিমান্ডে, দুই নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

- Advertisement -
Single page 1st Paragraph

নগরে এক বিচারককে গাড়ির ধাক্কা দিয়ে উল্টো তাকে মারধরের ঘটনায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার দুই নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এ আদেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের পাঁচ দিন করে রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে গ্রেপ্তার রানা মরতুজাকে ৫ দিন, গাড়ি চালক আবদুর রহিমকে ৩ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মরতুজার বোন মাসুকা সুলতানা ও জিবান সুলতানা জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। এ ঘটনায় ৭ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে আসামিদের বিরুদ্ধে সোমবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন। আসামি রানা মরতুজা বেলজিয়ামপ্রবাসী। তার গ্রামের বাড়ি নোয়াখালী। তিনি চট্টগ্রামে তার বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। বিচারককে মারধরের অভিযোগে রানা মরতুজাসহ চারজনকে সোমবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ।

পাঁচলাইশ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, মামলার পাঁচ আসামির মধ্যে শিশির ছাড়া বাকি চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কেন, কী উদ্দেশ্যে তারা বিচারককে মারধর করেছেন, তা জানার জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলার বাদী আবুল কালাম আজাদ বলেন, সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ তার স্ত্রীকে নিয়ে নগরের জিইসি মোড়ের একটি কফি শপ থেকে বেরিয়ে হেঁটে গোলপাহাড় মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি বিচারককে ধাক্কা দেয়।

তিনি এই ঘটনার প্রতিবাদ জানালে গাড়িতে থাকা পাঁচজন নেমে তাকে কিলঘুষি মারতে থাকেন। বিচারক তার পরিচয় দেওয়ার পরও আসামিরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করতে থাকেন। বিচারক স্বামীকে মারতে বারণ করলে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা করেন নারী আসামিরা।

একপর্যায়ে বিচারক ও তার স্ত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আসামিরা। পরে পথচারীরা এসে তাদের উদ্ধার করেন। মারধরে বিচারকের একটি দাঁতের কিছু অংশ ভেঙে যায়। এ ছাড়া তিনি হাতে ও বুকে আঘাত পান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত রাতে চিকিৎসা নেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...