বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আব্দুর শুক্কুর পূণরায় সভাপতি, হাবিবুর রহমান সেক্রেটারী নির্বাচিত

লামায় মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ সংগঠন বান্দরবান জেলার লামা উপজেলায় ‘মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’ এর ২৯ তম বার্ষিক সাধারণ সভা শনিবার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল থেকে শীত আর কুয়াশা উপেক্ষা করে সমিতির সদস্যদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন। এরপর জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়।

সমিতির চেয়ারম্যান আব্দুর শুক্কুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) এস এম রাহাতুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা, কালব’র ডিরেক্টর আশীষ কুমার দাস, প্রাক্তন ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভূঁইয়া, প্রাক্তন ডিরেক্টর নুর মোহাম্মদ, সমীরণ কান্তি দাশ বিশেষ অতিথি ছিলেন। এর আগে কোন প্রতিদ্বন্ধি না থাকায় ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে মো. আবদুর শুক্কুর চেয়ারম্যান, মো. হাবিবুর রহমান সেক্রেটারী ও লিটন কুমার দাশ ভাইস-চেয়ারম্যান এবং মো. মোজাম্মেল হক, থোয়াইনু মার্মা, মো. শওকত আলী ডিরেক্টর নির্বাচিত হন।

এ বিষয়ে সমিতির সিইও এম. জয়নাল আবেদীন বলেন, ‘টেকসই ক্রেডিট ইউনিয়ন’ -এই স্বপ্ন নিয়ে সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য গুনগত সেবা নিশ্চিতের উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে মৌচাক। এ সমিতির সফলতার অংশীদার সকল সাধারণ সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা কর্মচারীরা। আরো নতুন নতুন কার্যক্রম হাতে নিয়ে মৌচাক এগিয়ে যাবে এই স্বপ্ন আমাদের। প্রসঙ্গত, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১৯৯২ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয়। ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে এ সমিতির সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৩ হাজার। সমবায় সমিতি’র উজ্জ্বল দৃষ্টান্ত এ প্রতিষ্ঠানটির বর্তমান মূলধন প্রায় ৫০ কোটি টাকা।

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...