সোমবার, ২৯ জুন ২০২৬

লামায় ভূমি জালিয়াতি চক্রের বিরুদ্ধে পুলাং পাড়াবাসীর মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

বার্ধক্যের ভারে নুয়ে পড়েছেন ৮৫ বছর বয়সী মোমেনা বেগম নামের এক বৃদ্ধ নারী। লাঠিতে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন তিনি। মৃত স্বামীর রেখে যাওয়া একখন্ড জায়গায় ৪ মেয়ে ও ১ ছেলেসহ পরিবার পরিজন মিলে ৩০-৪০ জনের বসবাস করছেন। কৃষিকাজ ও দিনমজুরি করে চলে তাদের সংসার। দারিদ্র্যতার সংকটে জর্জরিত ও নিঃস্ব পরিবারটি যখন কোনমতে সংগ্রাম করে চলছিল, ঠিক তখনিই এ পরিবারের উপর পড়ে ভূমি জালিয়াতি চক্রের কুদৃষ্টি। চক্রটি মৃত স্বামীর রেখে যাওয়া বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের পুলাং পাড়ায় ৩০১নং সরই মৌজার আর/২৩০নং হোল্ডিংয়ের ৪ একর ৫০ শতক জমি জাল বায়নানামা মূলে নামজারী করে নেয়।
জালিয়াতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন চলাকালীন বৃদ্ধ মোমেনা বেগম কান্না জড়িত কন্ঠে জানায়, তার স্বামী মৃত আব্দুল বারি গাজি ১৯৮২-৮৩ সনে ৪ একর ৫০ শতক জায়গা সরকার থেকে বন্দোবস্তি পায়। দীর্ঘ প্রায় ৪০-৪৫ বছরের অধিক সময় ধরে তারা এ জায়গায় ৭টি বসতবাড়ি, জমিতে চাষাবাদ ও পাহাড়ে গাছ লাগিয়ে ভোগদখল করে আসছেন। এ জমি ছাড়া তাদের আর কোন জায়গা নেই। মাস দুয়েক আগে মোমেনা বেগমের বড় ছেলে আব্দুল হান্নান পিতার নামে জায়গার জবানবন্দি তুললে দেখতে পায় রেকর্ডপত্রে তার বাবার নামে শুধুমাত্র ২০ শতক জায়গা রয়েছে, বাকী ৪ একর ৩০ শতক জায়গা একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আবুল বশরের ছেলে শাহ আলমের নামে নামজারী হয়ে গেছে। তিনি আরো বলেন, আমার স্বামী মৃত আব্দুল বারি গাজি ২০০৪ সালে মৃত্যুবরণ করে। ২০১৮ সালে কিভাবে আমার মৃত স্বামী শাহ আলমকে জায়গা বিক্রি করলো। কিভাবে আমাদের দখলীয় জায়গা শাহ আলমের নামে হয়ে গেছে আমরা জানিনা। আমি ও আমার সন্তানরা কাউকে জায়গা বিক্রি করিনি। এ জায়গা থেকে উচ্ছেদ হলে আমাদেরকে রাস্তায় থাকতে হবে।
এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে নিন্দার ঝড় ওঠে। প্রতিকার চেয়ে এমন জালিয়াতির ঘটনা প্রশাসনকে অবহিত করতে এবং দোষীদের বিচারের আওতায় আনার জন্য পুলাং পাড়াবাসী এক হয়ে মানববন্ধনের ডাক দেয়। তারা গত সোমবার (১৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে মৃত আব্দুল বারেক গাজি ওয়ারিশদের বসতবাড়ি ও ৪০-৪৫ বছরের ভোগদখলীয় জায়গা পূণরায় তাদের নামে ফিরিয়ে দেওয়ার দাবী তুলে পুলাং পাড়াস্থ মসজিদের পাশে শতাধিক নারী পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন- মৃত আব্দুল বারি গাজির ছেলে আব্দুল হান্নান (৫৫)। তিনি বলেন, আমাদের মাথা গুঁজার শেষ আশ্রয়টুকু শাহ আলম সহ জালিয়াতি চক্র কেড়ে নেওয়ার পায়তারা করছে। আমাদেরকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে চাচ্ছে। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে পুলাং পাড়ার সর্দার মো. আবু দাউদ ও সেক্রেটারি আব্দুল বারেক বলেন, এমন ঘটনায় আমরা হতভম্ব। দীর্ঘ ৪০-৪৫ বছরের অধিক সময় ধরে মোমেনা বেগমরা জায়গায় বসবাস করে আসছে। তারা কাউকে জায়গা বিক্রি করেছে বলে শুনিনি। কিভাবে এই জায়গা অন্যের নামে হয়ে গেল। ভূমি অফিস, রেজিষ্ট্রেশন অফিসের কিছু অসাধু কর্মচারী এবং দলীল লেখক সহ বড় একটি চক্র এই জালিয়াতিতে জড়িত। তাদের কাছে আমরা কেউ নিরাপদ নয়।
এদিকে অভিযুক্ত অভিযুক্ত শাহ আলম বলেন, আমি আব্দুল বারি থেকে ৪ একর ৩০ শতক জায়গা ক্রয় করেছি।
সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানি দুঃখ প্রকাশ করে বলেন, শাহ আলম সহ জালিয়াতি চক্রের সবাইকে আইনের আওতায় আনা প্রয়োজন। মোমেনা বেগমের পরিবারটি অসহায়।
মানববন্ধনের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পুলাং পাড়া বাজারে পুলিশ পাঠানো হয়েছে। মোমেনা বেগমের পরিবারকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়েছে।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান বলেন, জালিয়াতির ঘটনা শুনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আসতে বলেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিব ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...