রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-ফ্রান্স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট-এ যোগ দিয়েছেন সিএমসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাসেল মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

প্যারিসে তিনদিনব্যাপী রাইজ অভ বেঙ্গল টাইগার শীর্ষক বাংলাদেশ-ফ্রান্স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট-এ যোগ দিয়েছেন চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) ভাইস-প্রেসিডেন্ট, এস্কেপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এণ্ড সিইও এবং স্লোগাননিউজডটকম-এর উপদেষ্টা সম্পাদক ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেল।

তিনি গত ২৩ অক্টোবর সামিট-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই সম্মেলনে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট পিয়েরে জিন মালগুয়েরেসসহ আরো অনেকে।আজ ২৫ অক্টোবর বুধবার ‌‌মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিজিএফ কনফারেন্স ভেন্যু প্ল্যানারি হলে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। এই সম্মেলনে যোগ দেবেন জনাব রাসেল মাহমুদ। একইসাথে আজ টুলুজ সেন্টারে বাংলাদেশ-ফ্রান্স বাণিজ্য এবং বিনিয়োগ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।

২৬ অক্টোবর বিকেলে বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংবর্ধনায়ও অংশ নেবেন জনাব রাসেল মাহমুদ।

এছাড়া ৩০ অক্টোবর সোমবার জার্মানির বার্লিনে বাংলাদেশ-জার্মানি বাণিজ্য এবং বিনিয়োগ সামিট-এ, ১ নভেম্বর বুধবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট-এ বিনিয়োগ ফ্ল্যাশ মব-এ এবং ৩ নভেম্বর শুক্রবার বেলজিয়ামের হোটেল স্টেজেনবার্গার আইকন-এ বাংলাদেশ ও ইইউ দেশগুলোর মধ্যে বাণিজ্যের সম্ভাবনা এবং বিনিয়োগ শীর্ষক সেমিনারে অংশ নেবেন জনাব ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেল।সামিট-এর উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের বক্তারা আগত বিভিন্ন প্রাতিষ্ঠান, ব্যক্তি বিনিয়োগকারী ও অংশীজনের কাছে এ দেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিনিয়োগবান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনীতির পরিস্থিতি এবং সরাসরি বিদেশী বিনিয়োগ বিষয়ে সরকারের সহযোগিতার বিষয় তুলে ধরেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...