বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

খাবারে ভেজাল, মিনা বাজারকে তিন লাখ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

মাংস প্রসেসিংয়ে যে নিয়ম মানার কথা ছিল সেটা মানা হচ্ছে না। পাশাপাশি আউটলেটে যে খাবার সাজিয়ে রাখা হয়েছে তার নেই মেয়াদ। এই ভাবেই নিম্মমানের খাদ্য পণ্য বিক্রি করছিলো চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকার মিনা বাজার। এসব কারণে অভিযান চালিয়ে চট্টগ্রামের অভিজাত এ সুপার শপকে তিন লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অভিযান চলাকালে কর্মচারীদের স্বাস্থ্য সনদ দেখাতে পারেনি মিনা বাজার কর্তৃপক্ষ, স্বাস্থ্যবিধিও মানা হয়নি। সেই সাথে মাংস প্রসেসিংয়ে নিয়ম না মানা, নিন্মমানের খাবার বিক্রি এবং সাজিয়ে রাখা খাবারে মেয়াদ না থাকায় এ জরিমানা করা হয়েছে।

অন্যদিকে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অভিযান চালানো হয় নগরের অমরচাঁদ রোড ও ফিরিঙ্গী বাজার এলাকায়। এসময় মাংস বিহীন দিবসে মাংস বিক্রি ও ফুটপাতের ওপর দোকান বসানোয় ১২ দোকানদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। সার্বিক সহায়তা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...