বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

‘হামুন’ মোকাবিলায় চট্টগ্রামে ২৯০ মেডিকেল টিম প্রস্তুত

- Advertisement -
Single page 1st Paragraph

ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় ২৯০টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোলরুম। বাতিল করা হয়েছে জেলা উপজেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১৫টি উপজেলার ২০০টি ইউনিয়নের ২০০টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে ৭৫টি টিম, ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি, স্কুল হেলথ ক্লিনিকে ১টি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টিসহ ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রাম জেলায় ২৯০টি মেডিক্যাল টিম প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা দিতে টিমগুলো প্রস্তুত থাকবে। কন্ট্রোল রুম চালু করা হয়েছে। তাছাড়া দুর্যোগ মোকাবিলায় জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২৩৩৩৩৫৪৮৪৩।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...