বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বসন্ত আর ভালোবাসায় উন্মতাল বন্দরনগরী

- Advertisement -
Single page 1st Paragraph

বসন্ত আর ভালোবাসার দিন ছিল ১৪ ফেব্রুয়ারি। দুই দিবসের আনন্দ ছিল একইসাথে। ফাল্গুনের বাসন্তী আবহ আর ভালোবাসা দিবসের লাল মিলেমিশে যোগ করেছে এবারের বসন্ত বরণ। এক কথায় ভালোবাসায় মাথামাখি এক বসন্ত। বাংলা বর্ষপঞ্জি সংশোধনের পর গত দুই বছর ধরে একই দিনে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস। একই দিনে দুই দিবসকে ঘিরে আননন্দের বন্যা বয়ে যায় বন্দরনগরীতে।

এদিকে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে বোধন আবৃত্তি পরিষদ পাপালন করে বসন্ত বরণ উৎসব। উৎসবে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বক্তৃতায় তিনি বলেন, ‘আমি কাউকে ডিসি হিলে অনুষ্ঠান বন্ধ করতে বলিনি। ডিসি হিলে বাদামওয়ালা, আইসক্রিমওয়ালা এসে বাজার বসায়, ময়লা ফেলে। আমি সেগুলো দূর করার কথা বলেছিলাম। আমি কোনোভাবেই কাউকে ডিসি হিলে অনুষ্ঠান বন্ধ করার কথা বলিনি। আমি সংশ্লিষ্টদের সঙ্গে এটা নিয়ে আলাপ করব। ইনশল্লাহ আপনারা আগামী দিনে সেখানে অনুষ্ঠান করতে পারবেন। আগামী বছর ডিসি হিলে বসন্ত বরণের

অনুষ্ঠান হবে, বোধনই করবে, আমি সেখানে থাকব।’

ছয় ঋতু নিয়ে উৎসব, বাঙালি সংস্কৃতির যে কোনো আয়োজন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে যেকোনো অনুষ্ঠান উন্মুক্ত স্থানেই হওয়া উচিত বলে মত দেন বর্ষীয়ান এই রাজনীতিক। সিআরবিতে প্রবেশাধিকার সংকুচিত করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মোশাররফ। তিনি বলেন, ‘সিআরবিতে ঢুকতে দিচ্ছে না, গেট করে দিচ্ছে। এটি আমরা কোনোদিন হতে দেবো না। সিআরবির যে পাহাড়, এটা চট্টগ্রামকে আল্লাহ দিয়েছে। সেখানে আমাদের কেন ঢুকতে দেবে না ? এটা হতে পারে না।’

বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আব্দুল হালিম দোভাষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণব চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রশান্ত চক্রবর্তী, সাবেক সভাপতি সুজিত রায়, বোধন আবৃত্তি স্কুলের অধ্যক্ষ পারভেজ চৌধুরী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। এর আগে, সকালে বোধনের বসন্ত উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন। দিনব্যাপী আয়োজনে একক ও দলীয় আবৃত্তি, গান, নাটক, দলীয় নৃত্যসহ আরও বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

এদিকে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিআরবি রক্ষার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত গণমাধ্যম ব্যক্তিত্ব দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।

সোমবার বিকেলে প্রমা আবৃত্তি সংগঠন আয়োজিত বসন্ত বরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ করেন। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ঘরোয়াভাবে এ আয়োজন হয়েছে।

এম এ মালেক বলেন, ‘সিআরবি আমাদের জাতীয় ঐতিহ্য শুধু নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। আমরা জানতে পেরেছি, সেখানে নাকি একটা হাসপাতাল বানানো হবে। সবচেয়ে বড় কথা, এই হাসপাতাল বানাতে নাকি ১২ বছর লাগবে। চট্টগ্রামবাসীর স্বার্থে আমাদের যতটা প্রতিবাদ করা দরকার আমরা করেছি। দৈনিক আজাদী খুব ছোট একটা কাগজ। আমরা চেষ্টা করেছি চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে সিআরবিতে হাসপাতালের বিরুদ্ধে আমাদের যে অভিমত সেটা প্রকাশ করার। আমরা সেটা করেছি। এখন সরকার করবে। আশা করি সরকার আমাদের ঐতিহ্য রক্ষা করবে।’

সবাইকে আইন মানার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আজাদী মানে স্বাধীনতা। আবার স্বাধীনতা মানে সবকিছু পেয়ে যাওয়া নয়। স্বাধীনতা মানে হচ্ছে আইনের অধীনে আমি স্বাধীন। আইন মেনে স্বাধীনভাবে চলতে হবে।’

বসন্ত উৎসবকে বাঙালির জীবনের অংশ উল্লেখ করে এম এ মালেক বলেন, ‘আমাদের জীবনের সঙ্গে বসন্ত ওতপ্রোতভাবে জড়িত। শুধু বসন্ত নয়, ছয় ঋতুই আমরা ছয়ভাবে দেখি, অনুভব করি, ধারণ করি এবং পালন করি। পৃথিবীর আর কোনো দেশে ছয় ঋতু নেই। সুতরাং বসন্তসহ ছয় ঋতুই আমাদের জীবনের অংশ।’
ভালোবাসা দিবসের আয়োজন নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, ‘এটা বাইরে থেকে ধার করে আনা হয়েছে। নব্বই দশকের আগে আমরা ভালোবাসা দিবস কি জানতামই না। আমরা ভালোবাসা দিবস নয়, বরং বসন্তকে বরণ করি।’

একুশে পদকপ্রাপ্তির জন্য চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার যা কিছু চট্টগ্রামবাসীকে ঘিরে, দৈনিক আজাদীকে ঘিরে। আমি চট্টগ্রামবাসীর জন্য এই পদক উৎসর্গ করেছি। সরকার আমাকে এই পদকের জন্য মনোনীত করাই কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সভাপতির বক্তব্যে প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বলেন, ‘করোনা মহামারির বিধিনিষেধের কথা বলে সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়া হচ্ছে। সিআরবিতে বসন্ত উৎসব করতে দেওয়া হয়নি। অথচ এই চট্টগ্রাম শহরেই রাজনৈতিক সভা-সমাবেশ, ধর্মীয় আয়োজন সবকিছু অবাধে হচ্ছে। শুধু সাংস্কৃতিক আয়োজনে বিধিনিষেধ দেয়া হচ্ছে। তবুও আমরা বাঙালি আমাদের প্রাণের শক্তিতে জেগে উঠব, এই মহামারিকাল পেরিয়ে নতুন ভোরের দিকে এগিয়ে যাব। আমরা কবিতা, গান, সংস্কৃতির শক্তিতে অন্ধকারের বিরুদ্ধে আলোর দিকে এগিয়ে যাব। জয় হবে বাঙালির, জয় হবে মানবিকতার, জয় হবে সুন্দরের আর সংস্কৃতির।’

প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক হোসাইন কবির, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং আবৃত্তিশিল্পী কংকন চৌধুরী।

এদিকে পহেলা ফাল্গুনের সেই বাসন্তি রঙের সঙ্গে ভালোবাসা দিবসের যে রঙের মিশেল, এই মহামারি ছাপিয়েও সেই রঙের ছোঁয়ায় সেজে উঠল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। শীতের শেষে বসন্তের ছোঁয়ায় যেমন জেগে ওঠে প্রকৃতি, তেমনই বন্ধ ক্যাম্পাসও জেগে উঠল যেন তারুণ্যের উচ্ছ্বাসে।

ঋতুরাজ বসন্তের শুরুর দিন ১৪ ফেব্রæয়ারি পড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। দুইটি দিনকে একসঙ্গে বরণ করে নিতেই সোমবার চবি ক্যাম্পাস হয়ে উঠেছিল মুখর। জিরো পয়েন্ট, শহিদ মিনার, জয় বাংলা ভাস্কর্য, মুক্তমঞ্চ, লেডিস ঝুপড়ি, কলা ঝুপড়ি, ফরেস্ট্রি রোডসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি চত্বরেই ছিল শিক্ষার্থীদের পদচারণা। কমলা-হলুদ-লাল রঙের শাড়ি-পাঞ্জাবিতে ক্যাম্পাস ছিল বর্ণিল। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো নাচ-গান, নাটকসহ নানা আয়োজনে বসন্ত বরণ আয়োজন করে থাকে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সেসব আয়োজন এবারেও স্থগিত রাখা হয়েছে। ফলে আনুষ্ঠানিকতার আবরণ ছাড়াই নিজেদের মতো করে ঋতুরাজ বসন্ত আর ভালোবাসা দিবসকে বরণ করে নিয়েছেন।

বসন্ত বরণ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের (সিইউএসডি) আয়োজনে অবশ্য ছিল ‘রম্য বিতর্ক’। অন্যদিকে ‘সিংগেল ঐক্য পরিষদ’ গঠন করে ‘লুঙ্গি, শাড়ি সমাবেশ ও বসন্ত বরণ’ উৎসব করেছেন। এসময় তাদের ‘বসন্তের বাতাসে, লুঙ্গি উড়বে আকাশে’, ‘তুমি কে আমি কে, সিংগেল সিংগেল’ স্লোগান দিতে শোনা যায়।

ফাগুন হাওয়ায় করেছি যে দান, দিগন্তে ঐ ফুলের আগুন লাগলো বসন্তে সৌরভে সেথা জাগলো- এমনি নানা গান, নাচ, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রা, যন্ত্রসংগীতসহ নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। নগরীর পাহাড়তলী আমবাগান রেলওয়ে জাদুঘর সংলগ্ন শেখ রাসেল পার্কে সোমবার বসন্ত উৎসবের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ।

‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে বোধনের বসন্ত উৎসব শুরু হয় সকাল ৮টায়। বংশীবাদনের মধ্য দিয়ে প্রাণের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম।

এরপর বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ারের একক আবৃত্তি পরিবেশন করেন। এ আবহে রবীন্দ্র সংগীতশিল্পী কেশব জিপসী একক গানে বসন্তের চিরচেনা রূপ ধরা দেয় সংগীতভবন, সুরপঞ্চম, ধ্রুপদ সংগীত নিকেতনের দলীয় সংগীত পরিবেশনায়।
বসন্তের হাওয়ায় দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যরূপ একাডেমি, মাধুরী ডান্স একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীঠ, এবি নৃত্যাঙ্গনের শিল্পীরা। এরপর নানান ভাব-বন্ধনের গাঢ়তায় একক গানে অংশ নেন শিল্পী কাবেরী সেনগুপ্ত, কান্তা দে, শুভাগত চৌধুরী, হাসান জাহাঙ্গীর, শ্যামলী পাল, মাহবুবুর রহমান সাগর, প্রিয়া ভৌমিক, সুব্রত ধর, ইমন শীল।

কথামালার অতিথি ছিলেন চট্টগ্রামের ভারতীয় হাই কমিশনারের শুভেচ্ছা দূত জিএস. যোশী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক বেনু কুমার দে, অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, লায়ন বাসুদেব সিংহ, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু, সৈয়দ জাভেদ হোসেন, সাংবাদিক আলমগীর সবুজ, সাংবাদিক প্রণব বল, সাজ্জাদ কাশেম রেজা ও বোধনের সহ-সভাপতি অধ্যাপিকা সুবর্ণা চৌধুরী। বসন্ত ও ভালোবাসার কবিতা নিয়ে উৎসব অঙ্গন মাতিয়ে রাখেন আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্র, মাহফুজুর রহমান, দিলরুবা খানম, সেলিম রেজা সাগর।

 

এই বিভাগের সব খবর

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ...

সৌরশক্তির জাগরণ: পাকিস্তান যেভাবে নিরবে বিদ্যুৎ সংকট জয় করল

কয়েক দশক ধরে পাকিস্তানের জ্বালানি খাতের প্রধান সমস্যা ছিল 'লোডশেডিং'। দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটে কল-কারখানা বন্ধ হয়ে যেত এবং লক্ষ লক্ষ মানুষ অন্ধকারে থাকত। তবে...

লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবান জেলার লামা উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে (১৬ এপ্রিল)...

সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য...

সৌরশক্তির জাগরণ: পাকিস্তান যেভাবে নিরবে বিদ্যুৎ সংকট জয় করল

কয়েক দশক ধরে পাকিস্তানের জ্বালানি খাতের প্রধান সমস্যা ছিল...

লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবান জেলার লামা উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী...

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে...

আলীকদমে হামের উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৬ শিশু, আক্রান্ত পাড়ায় ৪ সদস্য বিশিষ্ট স্বাস্থ্যকর্মীর দল

বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হাম রোগের...

হালদায় শুরু হয়েছে মা মাছের আনাগোনা

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার ভাটা ও...