শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেন চলবে ২ নভেম্বর

- Advertisement -
Single page 1st Paragraph

অবশেষে দোহাজারী-কক্সবাজার রেলপথে চলবে স্বপ্নের ট্রেন। কক্সবাজারবাসী ও পর্যটনপিপাসুদের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় নতুন নির্মিত ১০০ কিলোমিটার রেলপথে চলবে ট্রেন। এস্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে।

আগামী ২ নভেম্বর এই পথে ট্রেন চলবে তবে এখন আপাতত এই রেলপথে টেস্ট রান অনুষ্ঠিত হবে। এবং জানা গেছে আগামী ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে রোববার (২২ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনন্ডন্ট (পূর্ব) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক দপ্তরাদেশে প্রধান যন্ত্র প্রকৌশলীকে (পূর্ব) অনুরোধ জানানো হয়েছে।

দপ্তরাদেশে বলা হয়, আগামী ২ নভেম্বর দোহাজারী-কক্সবাজার সেকশনে টেস্ট রান করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। ওই টেস্ট রানের সময় রেলপথ মন্ত্রী, সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সে পরিপ্রেক্ষিতে উল্লেখিত সেকশনে টেস্ট রানের জন্য ১টি নতুন লোকোমোটিভ ও ৬টি কোচ সমন্বয়ে ১টি রেক প্রস্তুত রাখার ব্যবস্থা নিতে হবে।

টেস্ট রানের জন্য রেক কম্পোজিশনে থাকবে— নতুন একটি লোকমোটিভ (ইঞ্জিন), একটি পাওয়ার কার (ডব্লিউপিসি), শোভন শ্রেণির আসন যুক্ত ডাইনিং কার (ডব্লিউইসিডিআর), শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কার (ডব্লিউজেসি), ২টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার (ডব্লিউজেসিসি) এবং একটি শোভন চেয়ার কোচ (ডব্লিউইসি) ক্যারেজ।

দপ্তরাদেশে আরও বলা হয়, আগামী ১ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে দোহাজারী স্টেশনে পৌঁছানোর জন্য রেক গঠন করে দোহাজারী-কক্সবাজার সেকশনে টেস্ট রান পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

এই বিভাগের সব খবর

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া...

সর্বশেষ

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...