রবিবার, ১৪ জুন ২০২৬

শাকিব খান আউট, শরিফুল রাজ ইন : নায়িকা ইধিকা পাল

- Advertisement -
Single page 1st Paragraph

চলতি বছর ঢাকাই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় তিনি অভিনয় করছেন শাকিব খানের সঙ্গে। মুক্তির পর ইতি চরিত্রের ইধিকা দর্শকের ভালোবাসা কেড়েছেন। হয়ে উঠেছেন সবার প্রিয়তমা। সে সময় ইধিকা জানিয়েছিলেন, ব্যাটে-বলে মিলে গেলে আবারও কাজ করতে চান ঢাকাই সিনেমায়।

নায়িকার সেই ইচ্ছা এবার পূরণ হতে চলেছে। আবারও এ দেশের সিনেমায় কাজ করবেন ইধিকা। এবার তিনি জুটি বাঁধবেন শরিফুল রাজের সঙ্গে। হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমায় দেখা যাবে রাজ-ইধিকা জুটিকে। ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ।

ইধিকার সঙ্গে লিখিত চুক্তি না হলেও মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন তিনি। নায়িকার সঙ্গে চুক্তি করতে শিগগির কলকাতা যাবেন নির্মাতা। এর পরেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

আনুষ্ঠানিক ঘোষণার আগে সিনেমা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন শরিফুল রাজ। সিনেমা নিয়ে তিনি বিস্তারিত বলতে চান আরও পরে। ইধিকার বিষয়ে রাজের বক্তব্য, ‘ইধিকা পাল ভালো অভিনেত্রী। প্রথম সিনেমায় তিনি প্রতিভার প্রমাণ দিয়েছেন। একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে। তবে, এ ব্যাপারে আমার চেয়ে নির্মাতা ভালো বলতে পারবেন।’

ইধিকা পাল এখন পূজা নিয়ে ব্যস্ত। তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি এখন পূজা নিয়ে ব্যস্ত। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। আমি স্ক্রিপ্ট হাতে পেয়েছি। গল্পটা ভালো লেগেছে। পূজা শেষে নির্মাতার সঙ্গে বসার কথা রয়েছে। কথা পাকা হলে তখন আরও বিস্তারিত জানাতে পারব।’

এবার ইধিকার বিপরীতে শরিফুল রাজ থাকলেও প্রিয়তমার মতো এ সিনেমায়ও জড়িয়ে আছে শাকিবের নাম। ২০১৭ সালে শাকিবকে নিয়ে ‘সত্তা’ বানিয়েছিলেন কল্লোল। এরপর তাঁকে নিয়েই কবি সিনেমা নির্মাণের পরিকল্পনা সাজান নির্মাতা। গল্প শুনে শাকিব খানও সিনেমাটি করতে মৌখিকভাবে রাজি হয়েছিলেন। এমনকি প্রযোজনাও করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত সিনেমাটি থেকে শাকিব সরে দাঁড়ালে শরিফুল রাজকে নিয়ে কবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক। এ বছরেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
প্রিয়তমা দিয়ে ঢালিউডে অভিষেক হলেও টালিউডের পর্দায়ও যাত্রা শুরুর অপেক্ষায় আছেন ইধিকা। গুঞ্জন আছে ইতিমধ্যে সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে শেষ করেছেন একটি সিনেমার কাজ। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এ ব্যাপারে কিছু বলতে রাজি নন অভিনেত্রী। বলেছেন, ‘সময় হলেই জানাব সব।’

এদিকে, পরীমণির সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে অনেক দিন শুটিং করেননি রাজ। সম্প্রতি মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরেছেন তিনি। সেই সিনেমার কাজ শেষ করেই যোগ দেবেন কবি সিনেমার শুটিংয়ে।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...