বিনোদনের রঙ এর উদ্যোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীতশিল্পী প্রবাল চৌধুরীর ১৪ তম ও ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে কথা ও গানে সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৯ অক্টোবর বিকেল ৫ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলার আর্ট গ্যালারী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিনোদনের রঙ এর উপদেষ্ঠা সঙ্গীতশিল্পী ওস্তাদ স্বপন কুমার দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দীন চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক। অতিথি আলোচক বিশিষ্ট সংগীতশিল্পী ও সংগীত গবেষক জ্যাকব ডায়েস, বিশিষ্ট সংগীত গবেষক, ইকবাল হায়দার, চট্টগ্রাম মিউজিকেল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী, বিশিষ্ট সঙ্গী শিল্পী ও সঙ্গীত পরিচালক সাইফুদ্দীন মাহমুদ খান, এলআরবির সদস্য মোহাম্মদ রুমেল।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত পরিচালক বিশিষ্ট সঙ্গীতশিল্পী আবদুর রহিম, বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্হাপক ফজল হোসেন, চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি কামাল উদ্দীন চৌধুরী।
বিনোদনের রং সম্পাদক নাসির হোসাইন জীবনের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইকবাল হায়দার, ইকবাল মাহমুদ, দিদারুল ইসলাম,স পূর্ণিমা চৌধুরী নাসির হোসেন জীবন, আজিম, সমিরন পাল, আনিস খোকন। আবৃত্তি করেন নাসরিন হীরা ও কবি সঞ্জয় কুমার দাস।
এতে উপস্হিত ছিলেনসঙ্গীত শিল্পী সাইফুদ্দিন, তানিয়া,রোজী চৌধুরী,রুপকার মোঃ সেলিম মোহাম্মদ আফসার,আওরঙ্গজেব সম্রাট,মোঃ তিতাস, মোঃ আবছার, মনজুর আলম প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রয়াত সঙ্গীতশিল্পী প্রবাল চৌধুরী ও কিংবদন্তী ব্যান্ড সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু আমাদের দেশের অমুল্য সম্পদ ছিল। যারা গানের মাধ্যমে দেশের সংস্কৃতি ও শিল্পকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে।।তাদের গান তরুণ,যুব ও সকল পর্যায়ের মানুষকে প্রাণিত করেছে।তিনি বলেন এই গুণী শিল্পীর গানকে সংরক্ষণ করে নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতিতে মনোনিবেশন করার উদ্যোগ নিতে হবে। তিনি শিল্পীসমাজকে দেশীয় সংস্কৃতি আরো বেশি চর্চা করার আহবান জানান।

