বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লামায় পাহাড় কেটে পরিবেশ বিপন্ন

ইটভাটা মালিক সহ দুই জনকে কারাদণ্ড , ২ শ্রমিককে ১ লাখ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

একের পর এক পাহাড় কেটে ভাটায় মাটি যোগানের মাধ্যমে পরিবেশ বিপন্ন করার দায়ে বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি ফাইতং ইউনিয়নের এফএসি ইটভাটা মালিক জাফর আলমকে ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে পাহাড় কাটায় নিয়োজিত এক্সক্লাভেটর চালক এরফানকে ৪ মাসের কারাদন্ড ও মাটি বহনকারী দুই ডাম্পার চালককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত২০১৯) মোতাবেক শনিবার দুপুরে এ দন্ডাদেশের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মোস্তফা জাবেদ কায়সার।
সূত্র জানায়, কোন রকম অনুমতি না নিয়ে উপজেলার ফাইতং ইউনিয়নের ৩০টি ইটভাটা গড়ে তোলা হয়। এসব ইটভাটার মালিকরাা ইট তৈরি করার জন্য ইটভাটা সংলগ্ন পাহাড় কেটে সাবাড় করে ফেলছে। এমন অভিযোগ পেয়ে শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সারের নেতৃত্বে পুলিশ সদস্যরা এফএসি ইটভাটায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। এ সময় পাহাড় কাটার দায়ে ইটভাটা মালিক ও পাহাড় কর্তনকারী এক্সকøাভেটর চালককে কারাদন্ড, মাটি বহনকারী ডাম্পার চালক মো. মোরশেদকে ৫০ হাজার ও আব্দুল হাকিমকে ৪০ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার।
ইটভাটায় অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার বলেন, পাহাড় কাটার দায়ে এফএসি ইটভাটা মালিকসহ ৪জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যারাই পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...