সোমবার, ২৯ জুন ২০২৬

বান্দরবানে উচ্চ মাধ্যমিকে প্রথম কোয়ান্টাম কসমো কলেজ

- Advertisement -
Single page 1st Paragraph

২০২১ সালে অনুষ্ঠিত এইচ.এস.সি পরীক্ষায় বান্দরবানের ১৩টি কলেজের মধ্যে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে লামা উপজেলার কোয়ান্টাম কসমো কলেজ। এবারে এ কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে সব শিক্ষার্থীই পাশ করেছে। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৩৯জন। আর বাকি ৩৯ জন পেয়েছে এ গ্রেড। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শতভাগ পাশের তালিকায় (শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে) সপ্তম স্থান অধিকার করে এই শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে উপজেলার ৪টি কলেজ ও একটি ফাজিল মাদ্রাসার মোট ৭৮০জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৯৯ জন, ফেল করেছে ৮১ জন। রবিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্র্তৃক ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
ফলাফল সূত্রে জানা যায়, এ কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২৩ জন এ প্লাস এবং এ গ্রেড পেয়েছে ১০ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের ৫ জন শিক্ষার্থী এ প্লাস ও ৮ জন এ গ্রেড পায়। মানবিক বিভাগ থেকে ১১ জন শিক্ষার্থী এ প্লাস ও ২১ জন এ গ্রেড পেয়েছে। এছাড়া সরকারী মাতামুহুরী কলেজ থেকে বিভিন্ন বিভাগের ৬০১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৩৫জন, পাশের হার ৮৯.০২%। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১১জন। ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৪৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪২জন, পাশের হার ৯৩ % হলেও এ প্লাস পায়নি কেউ। হেফাজতুর রহমান কলেজের ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫ জন, পাশের হার ৯৮.১৮%। এ প্রতিষ্ঠানেও কেউ এ প্লাস পায়নি। চাম্বি কলেজের ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৯ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১জন, পাশের হার ৮৫.২৯ %।
এ বিষয়ে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্রধান শিক্ষক সালেহ আহমেদ বলেন, কলেজের সকল শিক্ষকের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের অধ্যাবসায়ের ফলশ্রুতিতে এ ফলাফল অর্জিত হয়েছে। তিনি আরো বলেন, ২০১৪ সাল থেকে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এবং এখন পর্যন্ত শতভাগ পাশের ধারা অব্যাহত রেখেছে। বুয়েট, সরকারি মেডিকেল কলেজসহ সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে এখানকার শিক্ষার্থীরা।
ফলাফলের সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরিৎ কুমার চাকমা জানান, সব দিক থেকে এবারের ফলাফলে শতভাগ পাশ করে জেলায় কোয়ান্টাম কসমো কলেজ প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শতভাগ পাশের তালিকায় (শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে) সপ্তম স্থান অধিকার করে বান্দরবানের ভারমূর্তি উজ্জ্বল করেছে কোয়ান্টাম কসমো কলেজ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...