বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বান্দরবান সদর, লামা ও সাতকানিয়ায় ৫ হাজার ২০০ পরিবার পাচ্ছে ব্র্যাকের অর্থ ও বসতঘর মেরামতের উপকরণ

- Advertisement -
Single page 1st Paragraph

গত আগস্ট মাসে বান্দরবান জেলা সদর, লামা ও সাতকানিয়া উপজেলায় প্রবল বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত ও পাহাড় ধ্বসে বসতঘর সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ প্রেক্ষিতে তিন উপজেলার ৫ হাজার ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি প্রকল্প গ্রহণ করে বেসরকারী সংস্থা ব্র্যাক। তারই ধারাবাহিকতায় ব্র্যাক ইউকে’র অর্থায়নে উপজেলা ৩ টিতে ক্ষতিগ্রস্ত ৫ হাজার ২০০ পরিবারকে ৫ হাজার ৫০০ টাকা হারে অর্থ ও বসতঘর মেরামতের উপকরণ সহায়তা প্রদান করা হবে। এ উপলক্ষে গ্রহণকৃত ‘চট্টগ্রাম ফ্লাস ফ্লাডস ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট’ এর এক অবহিতকরণ কর্মশালা লামা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

গত বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি সংস্থা ব্র্যাক এর দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি এ কর্মশালার আয়োজন করে। এতে ব্র্যাক বান্দরবান জেলা সমন্বয়ক মো. আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কী রানী দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বডুয়া প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। প্রকল্পের কার্যক্রমের উপর বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মো. মাহাবুব উল আলম। তিনি বলেন, বান্দরবান সদর, লামাা উপজেলা ও সাতকানিয়া উপজেলায় বন্যা ও পাহাড় ধ্বসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫০০০ পরিবারকে বিকাশের মাধ্যমে ৫৫০০ ও ২০০ পরিবারকে ৪০ হাজার টাকার সম-পরিমাণ বসতঘর মেরামতের উপকরণসহ নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হবে।

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...