সোমবার, ৬ জুলাই ২০২৬

সাম্প্রদায়িকতা ঠেকাতে চাই সম্প্রীতির ঐক্য : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে সাম্যের বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির ভিত্তিতে ঐক্য চান চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আজ শুক্রবার কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চসিক পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, এদেশের মুক্তিযুদ্ধে মুসলমানের ছেলে যেমন রক্ত দিয়েছে, তেমনি রক্ত দিয়েছে হিন্দুর ছেলেরা। সব ধর্ম, বর্ণের মানুষের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে। এ কারণে, সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির ভিত্তিতে ঐক্য গড়তে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে অসাম্প্রদায়িকতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে প্রতিষ্ঠার সুফল পাচ্ছি আমরা, বাংলাদেশে সব ধর্মের মানুষ তার ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।
চসিক পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কাউন্সিলর শৈবাল দাস সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর হাজী নুরুল হক, জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, সংরক্ষিত নারী কাউন্সিলর আনজুমান আরা বেগম, রুমকি সেনগুপ্ত, চসিক পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রীপন কিশোর রায়।
পূজায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ। পূজা উপলক্ষ্যে ম্যাগাজিন ‘প্রণাম’-এর মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে।

এই বিভাগের সব খবর

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ...

সর্বশেষ

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...