সোমবার, ৬ জুলাই ২০২৬

যে কোনো মূল্যে চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধ করতে হবে : ভূমিমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, যে কোনো মূল্যে চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধ করতে হবে। পাহাড় কাটায় জড়িতদের ছাড় দেওয়া যাবে না। এ জন্য সারাদেশে কমিটি করে দেব। প্রয়োজনে নানা নির্দেশনা জারি করব। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পাহাড় কাটা বন্ধ করতে হবে। পাহাড়, নদী, সমুদ্রের এই চট্টগ্রামকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।

আজ বৃহস্পতিবার বন্দরনগরীর পেনিনসুলা হোটেলে চট্টগ্রামের পাহাড় কাটা বিপর্যয় রোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও এলআরডি যৌথভাবে এই সভার আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, ‘পাহাড়কে রক্ষা করতে প্রশাসনকে অবশ্যই দায়িত্বশীল থাকতে হবে। পাহাড়গুলোকে অবশ্যই সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। কোন পাহাড়ের কী অবস্থা তার সঠিক চিত্র তুলে ধরতে আমরা স্যাটেলাইট ইমেজ সংরক্ষণ করছি। চট্টগ্রামে অনেক পাহাড় ধ্বংস হয়ে গেছে; আর করতে দেওয়া হবে না।’

স্বাগত বক্তব্যে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘চট্টগ্রামের পাহাড় রক্ষায় আমরা এ পর্যন্ত যেসব প্রস্তাব, সুপারিশ, নীতিমালা গ্রহণের কথা বলে আসছি, তার কোনো কিছু এখনও গৃহীত হয়নি। এ কারণে আমরা পাহাড় পরিদর্শনে গিয়ে হামলার শিকার হচ্ছি।’

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন চবির বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কামাল হোসাইন। জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, চসিকের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম, পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম সভাপতি সেকান্দার খান, ডিআইজি অফিসের গোয়েন্দা বিভাগের পুলিশ সুপার সফিজুল ইসলাম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, চবির সাবেক অধ্যাপক শফিক হায়দার চৌধুরী প্রমুখ।

এই বিভাগের সব খবর

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ...

সর্বশেষ

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...