বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সাতকানিয়ার মির্জাখীল উচ্চ বিদ্যালয় কলেজে উন্নীত

- Advertisement -
Single page 1st Paragraph

বৃহত্তর চট্টগ্রামের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পর্যায়ে পাঠদানের অনুমতি পেয়েছে। ১০ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠদানের অনুমতির ব্যাপারে অবহিত করা হয়। তৎমধ্যে প্রজ্ঞাপন অনুসারে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পেয়েছে ২টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে একটি হচ্ছে সাতকানিয়া মির্জাখীল উচ্চ ও অপরটি খাগড়াছড়ি মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ। কলেজ হিসেবে অনুমোদন পাওয়া সাতকানিয়া উপজেলার মির্জাখীল উচ্চ বিদ্যালয়কে দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় এলাকাবাসী। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে বর্তমানে প্রায় ১৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার নুরুল আবছার চৌধুরী ২০২১ সালের ১০ জানুয়ারি স্কুলটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে তৎপর হন। ৩০ জানুয়ারি আবেদনের পর ৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত চিঠির সূত্রমতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩১ মে’র তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে মির্জাখীল উচ্চ বিদ্যালয় বর্তমানে কলেজে রূপান্তরিত হল। এ শিক্ষা বর্ষ হতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান ও শিক্ষা কার্যক্রম চালু করতে আর কোন বাধা থাকবেনা। এতে সোনাকানিয়া, মাদার্শা, সাতকানিয়া সদর, পৌরসভা, লোহাগাড়ার বড়হাতিয়া ও আধুনগর ইউনিয়নের এসএসসি ও দাখিল পাশের পর ইন্টারমিডিয়েট পর্যায়ে লেখাপড়া চালিয়ে যাওয়া সহজতর হল। বিদ্যালয় কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, এমপি বিদ্যালয় প্রতিষ্ঠাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। এই বিষয়ে ঐকান্তিক প্রচেষ্টা জন্য বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নুরুল আবছার চৌধুরীকেও অভিনন্দন জানান ।

 

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...