সোমবার, ৬ জুলাই ২০২৬

হিজবুত তাহরীর ২ সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় পুলিশের অভিযানে হিজবুত তাহরীর দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার খুলশী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও পোস্টারসহ নানা সরঞ্জাম জব্দ করার বিষয় নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

গ্রেপ্তাররা হলেন : বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকার কামাল মাস্টার বাড়ির বাসিন্দা আবু তাহেরের ছেলে আবু হাসান মো. তানভীর (২৮) ও একই উপজেলার পশ্চিম ইলশা মনু মাঝির বাড়ির বাসিন্দা নুরুল আনোয়ারের ছেলে মো. শহীদুল ইসলাম (৩২)।

ওসি জাহিদুল কবির জানান, গোপনে সংবাদ পেয়ে বুধবার রাতে নগরের কোতোয়ালি থানার এসএস খালেদ রোড রীমা কনভেনশন সেন্টারের সামনের সড়ক থেকে প্রথমে আবু হাসান মো. তানভীরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে রাষ্ট্র ও সরকারবিরোধী ৯টি পোস্টার, একটি টিপ ছোরা, দুটি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তার তানভীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল ইসলাম (৩২) ও আদিলসহ (২৮) আরও কয়েকজনের নাম জানায়। যারা দুর্গাপূজা ও নির্বাচনকে টার্গেট করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এবং নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছিল।

এরপর আজ (বৃহস্পতিবার) নগরের খুলশী থানার ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের ভেতর অভিযান পরিচালনা করে শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের সব খবর

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ...

সর্বশেষ

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...