বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

ইভটিজিং, মাদক জুয়ার বিরুদ্ধে বোয়ালখালী পৌর মেয়রের যুদ্ধ ঘোষণা।

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী পৌরসভার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ইভটিজিং করে উত্যক্ত করা, মাদক সেবন ও জুয়ার বিরুদ্ধে মাইকিং করে সতর্ক করেছেন বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর।

১২ ফেব্রুয়ারী (শনিবার) সকালে পৌরএলাকার গোমদন্ডী ফুলতল, জমাদার হাট, বানু মেম্বারের টেক, আমতলসহ বিভিন্ন স্থানে গিয়ে মাইকিং করেন তিনি। এসময় এলাকাবাসির উদ্দেশ্যে মেয়র বলেন, আমরা জানতে পেরেছি কিছু বখাটে মেয়েদের স্কুলে যাতায়াতের সময় ইভটিজিং করে উত্যক্ত করছে, তাদের উদ্দেশ্যে বলছি তারা যেন আজকে থেকে ভালো হয়ে যায়। অন্যথায় আজকের পর থেকে যদি কারো বিরুদ্ধে কোন ছাত্রীকে উত্যক্ত করার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও কোন দোকানে বসে যদি মাদক, জুয়া সেবন করার অভিযোগ পাওয়া যায় তাহলে তাৎক্ষনিক তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া হবে। কোন ছাত্রীকে কোন বখাটে উত্যক্ত করলে সরাসরি ফোন করে অবহিত করতে বলেন মেয়র। তিনি সকল অভিভাবদের প্রতি অনুরোধ জানান তারা যেন নিজেদের সন্তানরা কোথায় যায়, কি করে, কোন ধরণের খারাপ কাজে জড়িয়ে পড়তে কিনা তার খোঁজ খবর রাখে এবং তাদের সচেতন করে। মাদকমুক্ত আলোকিত পৌরসভা গড়তে সকলের আন্তরিক সহযোগীতা চেয়েছেন মেয়র। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ পারভেজ ও মহিলা কাউন্সিলর শাহনাজ পারভিন নিলু।

এই বিভাগের সব খবর

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট...

সর্বশেষ

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ...

বোয়ালখালীতে গণভোট প্রদান ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে প্রচারণা সভা

জেলার বোয়ালখালীতে আসন্ন গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট...

নিয়োগে অনিয়ম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে...

বাঁশখালীতে ঘুষ গ্রহণকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা...