সোমবার, ৬ জুলাই ২০২৬

সকল অশুভ ও অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন শিশুসাহিত্যিকরা : কবি আসাদ মান্নান

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ মান্নান বলেছেন, সকল অশুভ ও অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন শিশুসাহিত্যিকরা। শেখ রাসেলের জন্মদিনকে ঘিরে চট্টগ্রামে ছয়দিনের শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব সেই লড়াইয়ের একটি অংশ। তিনি আরো বলেন, বাংলাদেশের সকল শিশুর প্রতীক শেখ রাসেল। শেখ রাসেল কেবল একটি নাম নয় একটি শক্তি। এদেশের প্রতিটি শিশুর মাঝেই শেখ রাসেল বেঁচে আছে এবং বেঁচে থাকবে। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির আয়োজনে শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসবের আজ ১৮ অক্টোবর বুধবার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেলিনা আখতারের সভাপতিত্বে এবং বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় সভায় আলোচক ছিলেন কবি অভীক ওসমান, কবি সানাউল হক, কলকাতার প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক কবি প্রাবন্ধিক মোশতাক আহমেদ, কাজী রুনু বিলকিস, রেজাউল করিম স্বপন ও অধ্যক্ষ মো. মাজহারুল হক।
এরআগে বিকেল সাড়ে ৪টায় শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকল কলেজের সাবে অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম লেডিস ক্লাবের সাবেক সভানেত্রী জিনাত আজম, প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, শিশুসাহিত্যিক সৈয়দ জিয়াউদ্দিন, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, স্লোগাননিউজডটকম এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এটিএম শহীদুল্লাহ শহীদ, এস এম আবদুল আজিজ, এস এম মোখলেসুর রহমান। বিকেল সাড়ে ৫টায় ছাড়াকার উৎপলকান্তি বড়ুয়ার সভাপতিত্বে শেখ রাসেলকে নিয়ে ছড়া-কবিতা পাঠে অংশ নেন সঞ্চয় কুমার দাশ, সত্যজিৎ দাশ কাঞ্চন, সরওয়ার আরমান, সরিৎ চৌধুরী সাজু, সাইফুল্লাহ কায়সার, সাইমুন পাশা মামুন, সাইয়্যেদা জয়নাব শিউলী, সাবেরা শারমিন, সালাম সৌরভ, সাহাদাত হোসাইন সাহেদ, সিমলা চৌধুরী, সুচিত্রা ভট্টাচার্য, সুব্রত কুমার নাথ, সুমি ভট্টাচার্য, সুমি দাশ, সেবপ্রিয় বড়ুয়া সিদ্ধার্থ, সৈয়দ আহমদ বাদল, সৈয়দা ডালিয়া, সৈয়দা সেলিমা আক্তার, সোমা মুৎসুদ্দী, সৌভিক চৌধুরী, স্মরণিকা চৌধুরী, হাসানুল ইসলাম, হুমায়ুন আবিদ, হেলাল চৌধুরী। রাত ৮টায় সমাপনী অনুষ্ঠান ও শুভেচ্ছা পর্বে সভাপতিত্ব করেন অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া। এতে অংশগ্রহণ করেন মুহাম্মদ মুজিবুর রহমান, শিশির দত্ত, অধ্যাপক মুহাম্মদ ইসহাক, সাইফুল আলম বাবু, শামসুল কবির লিটন, পরিমল ধর, রেজাউল করিম। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক শিশুসাহিত্যিক রাশেদ রউফ।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...