শনিবার, ১৩ জুন ২০২৬

স্থানীয় জনতার হাতে ৭৪বোতল ফেন্সিডেল সহ আটক রামগড় থানার পুলিশ সদস্য

- Advertisement -
Single page 1st Paragraph

স্থানীয় জনতার হাতে ৭৪বোতল ফেন্সিডেল সহ সাজ্জাদ হোসেন নামের এক পুলিশ সদস্যকে আটক হয়েছে ।চট্টগ্রামের ফটিকছড়ির উত্তরে বাগানবাজার ইউপির চিকনছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।সে রামগড় থানার পুলিশ সদস্য। বুধবার (১৮ অক্টোবর)চিকনছড়া বাংলাবাজার রামগড়-বারইয়ারহাট সড়ক থেকে স্থানীয় জনতা ওই কনস্টেবলকে ৭৪ বোতল ফেনসিডিলসহ সকালে আটক করে বাগানবাজার ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে।

আটক পুলিশ সদস্য কনস্টেবল সাজ্জাদ হোসেন (স্টাফ নং- ১৬৯৪) সে নাটোর জেলার বড়ই গ্রাম থানার বনরৃপা আবাসিক এলাকার মৃত জহিরুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ১নং বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে ফেনসিডিল সহ আটক করে স্থানীয়রা। তার কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয়রা আটক করে তাকে পরিষদে হস্তান্তর করলে তিনি পুলিশকে খবর দেওয়া হয়। এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সে গতরাত ডিউটির পর থেকে থানায় উপস্থিত নাই। মাদক নিয়ে আটকের বিষয়ে অফিসিয়ালি তিনি কিছু জানেননা বলে জানান।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই এর পর বিস্তারিত জানা যাবে। এর সাথে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা গেট এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৯৩ বোতল ফেন্সিডেল সহ রামগড় থানার পুলিশ সদস্য আশরাফুল হাসান তানভীর সহ তিনজনকে গ্রেফতার চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশ।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...