বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসবে বক্তারা

বাংলা শিশুসাহিত্যে বড় একটি অংশজুড়ে আছে শেখ রাসেল

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলা শিশুসাহিত্যের বড় একটি অংশজুড়ে আছে শেখ রাসেল। বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে যে রকম শিশুসাহিত্য রচিত হয়েছে ঠিক একইভাবে সাহিত্য রচিত হয়েছে শেখ রাসেলকে নিয়ে। বাংলা সাহিত্যে ইতোমধ্যে প্রায় দুই শতাধিকের মতো বই শেখ রাসেলকে নিয়ে প্রকাশিত হয়েছে। শেখ রাসেল বিশ্ব শিশুর প্রতীক। শেখ রাসেল স্বপ্নের অপমৃত্যুর প্রতীক। শেখ রাসেলকে স্মরণ করা মানে বিশ্বের প্রতিটি অভাগা শিশুকে স্মরণ করা।

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির আয়োজনে শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব ২০২৩ এর পঞ্চম দিন আজ ১৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শেখ রাসেল বিষয়ক বই নিয়ে আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন।

বিশিষ্ট সাহিত্যিক অধ্যক্ষ ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চলনায় আলোচনায় অংশ নেবেন কবি-শিশুসাহিত্যিক সনজীব বড়ুয়া, হাসনাত আমজাদ, স ম শামসুল আলম, জসীম মেহবুব।

সভাপতির বক্তৃতায় অধ্যক্ষ ড. আনোয়ারা আলম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেল হত্যাকাÐ বিশ্ব ইতিহাসে একটি জঘণ্যতম ঘটনা। এই কলংকের দাগ কখনো মুছবে না। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারগারের রোজনামচা গ্রন্থে শেখ রাসেলকে নিয়ে হৃদয়স্পর্শী বর্ণনা যতই পড়েছি ততই আবেগ-আপ্লুত হয়েছি। সেই ঘাতকচক্র ছোট্ট শিশু রাসেলকেও বাঁচতে দেয়নি। তিনি আরো বলেন, যখনই মানবতার উপর আঘাত আসে তখনই শিশুসাহিত্যিকরা তাদের কলমে স্বোচ্ছার হন। একইভাবে তারা শেখ রাসেলকে নিয়েও প্রতিবাদের ঝড় তোলেন তাদের লেখনিতে।

বিকেল সাড়ে ৪টা অনুষ্ঠিত হয় শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা। আলোচনায় অংশ নেন জাহাঙ্গীর মিঞা, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, অধ্যাপক পিংকু দাশ, কস্তুরী সিনহা, খনরঞ্জন রায়, মো. জসীম উদ্দিন চৌধুরী। বিকেল সাড়ে ৫টায় আমার ভাবনায় শেখ রাসেল এ বিষয়ে আলোচনায় সভাপতিত্ব করেন কবি সুলতানা নুরজাহান রোজী। আলোচক ছিলেন অধ্যক্ষ মোজাম্মেল হক, নাসের রহমান, ড. আজাদ বুলবুল, অধ্যাপক দিলরুবা আক্তার চৌধুরী, মুহাম্মদ মহসীন চৌধুরী, ফারজানা আজিম। রাত ৮টায় শেখ রাসেলকে নিয়ে স্বরচিত লেখাপাঠে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক এমরান চৌধুরী।

বুধবার সমাপনী অনুষ্ঠান :

১৮ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৪টা শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ (গ ও ঘ) : এতে সভাপতিত্ব করবেন প্রফেসর রীতা দত্ত। আলোচক থাকবেন প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, মেহের আফরোজ হাসিনা, সৈয়দ জিয়াউদ্দিন, মোহাম্মদ জহির, এটিএম শহীদুল্লাহ শহীদ, এস এম আবদুল আজিজ, এস এম মোখলেসুর রহমান।

সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনায় সভাপতিত্ব করবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেলিনা আখতার। প্রধান অতিথি : বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ মান্নান। আলোচক থাকবেন কবি অভীক ওসমান, সানাউল হক, কাজী রুনু বিলকিস, করবী চৌধুরী, রেজাউল করিম স্বপন ও অধ্যক্ষ মো. মাজহারুল হক।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...