শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে অবকাঠামো ও কানেক্টিভিটির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর জন ফে

- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে বলেছেন, বাংলাদেশে অবকাঠামো ও কানেক্টিভিটির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, এছাড়া ক্রমবর্ধমান মাথাপিছু আয়ের ১৭ কোটি মানুষের বিশাল ভোক্তা বাজারের প্রতি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদেরও আগ্রহ বাড়ছে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর জন ফে আজ দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, সহ-সভাপতি রাইসা মাহবুব, পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হাসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মাহফুজুল হক শাহ, মোহাম্মদ আদনানুল ইসলাম, ওমর মুক্তাদির, দূতাবাসের কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়–য়া এবং চেম্বার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, বাংলাদেশে মার্কিন দূতাবাসে প্রথমবারের মত কমার্শিয়াল কাউন্সেল চালু করার বিষয়টি প্রমাণ করে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের কাছে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে, যা আমাদের বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের ফসল। তাই দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য এখনই উপযুক্ত সময়। কেননা, সাম্প্রতিক অবকাঠামগত উন্নয়ন ও বিপুল জনশক্তিকে কাজে লাগিয়ে চায়না ও ভিয়েতনামের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্যতম ম্যানুফ্যাকচ্যারিং হাব হয়ে উঠতে পারে। চেম্বার সভাপতি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, পেট্রোলিয়াম, লেদার, জুট, ফুড প্রসেসিং, এগ্রো, হেলথ ও ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহবান জানান এবং চেম্বার থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আর্থিক লেনদেন সংক্রান্ত পলিসি সহজতর করা জরুরি। এছাড়া লজিস্টিক খাতে উন্নত অবকাঠামোর পাশাপাশি কাস্টমস ও পোর্টসহ প্রয়োজনীয় সেবাসমূহের নীতিগত সহজীকরণ ও সময় সাশ্রয়ী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের স্বাস্থ্যখাতে প্রযুক্তিগত আধুনিয়কায়নে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের আগ্রহের কথা উল্লেখ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে চিটাগাং চেম্বারের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
চেম্বার সহ-সভাপতি রাইসা মাহবুব বাংলাদেশে বিপুল যুব সমাজকে সঠিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কাজ করার আহবান জানান।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...