সোমবার, ৬ জুলাই ২০২৬

শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসবে লেখক সম্মিলনে বক্তারা

পাঠক সৃষ্টিতে চট্টগ্রামের শিশুসাহিত্যিকরা অগ্রগামী

- Advertisement -
Single page 1st Paragraph

শিশুসাহিত্যের রাজধানী চট্টগ্রাম। এখানে যেমন শিশুসাহিত্যিক আছেন ঠিক তেমনি শিশুসাহিত্যে পাঠকও আছেন। চট্টগ্রামের মানুষ আগ্রহ নিয়ে বই কিনেন এবং বই পড়েন। এর কৃতিত্ব চট্টগ্রামের শিশুসাহিত্যিকদের। পাঠক সৃষ্টিতে চট্টগ্রামের শিশুসাহিত্যিকরা অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির আয়োজনে শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসবের তৃতীয় দিন গতকাল লেখক সম্মিলনে (নতুন বইয়ের পাঠ উন্মোচন) বক্তারা এসব কথা বলেন। সাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরার সভাপতিত্বে লেখক সম্মিলনে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক মাহফুজুর রহমান। বাচিক শিল্পী আয়েশাক হক শিমুর সঞ্চালনায় লেখক সম্মিলনে ছড়াকার সজল দাশের দিচ্ছে পাড়ি বন–বাদাড়ি গ্রন্থ নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যক সৈয়দ খালেদুল আনোয়ার। কবি আজিজ রাহমানের রঙ লেগেছে পাতায় পাতায় গ্রন্থ নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক এমরান চৌধুরী, কবি ইসমাইল জসীমের সবুজে সাথে মন মাতাতে গ্রন্থের উপর আলোচনা করেন গীতিকবি জসীম উদ্দিন খান, কবি লিপি বড়ুয়ার আলোর পাখি শেখ রাসেল গ্রন্থের উপর আলোচনা করেন কবি কাসেম আলী রানা, কবি প্রদ্যোত কুমার বড়ুয়ার পেখম খুলছে আলোর পাখি গ্রন্থের উপর আলোচনা করেন কবি সায়েদুল আরেফীন, কবি বনশ্রী বড়ুয়ার সবুজ হাসে বাংলাদেশে গ্রন্থের উপর আলোচনা করেন কবি আবুল কালাম বেলাল, কবি গৌতম কানুনগোর চাঁদের হাসি খোকার হাসি গ্রন্থের উপর আলোচনা করেন অধ্যাপক বাসদেব খাস্তগীর। এছাড়া কবি রাশেদ রউফ ও সংগঠক মহসিন চৌধুরী সম্পাদিত জ্যোতির্ময় বঙ্গবন্ধু ও ড. পবিত্র সরকারের ছড়া পড়ার ইচ্ছে আছে? গ্রন্থের পাঠ উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে লেখকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। বিকেল সাড়ে ৫টায় গল্পকার দীপক বড়ুয়ার সভাপতিত্বে শেখ রাসেলকে নিয়ে ছড়া–কবিতা পাঠে অংশ নেন গোফরান উদ্দীন টিটু, গৌতম কানুনগো, গৌরী প্রভা দাস, চম্পা চক্রবর্তী, জবাশ্রী দাশগুপ্ত, জসিম উদ্দিন খান, জাইদুল ইসলাম দুর্লভ, জাকিরা আক্তার, জাবিদ হোসেন, জাহানারা মুন্নী, জায়তুন্নেছা জেবু, জি এম জহির উদ্দীন, জেবারুত সাফিনা, জেসমিন জেসী, তসলিম খাঁ, তানজিনা রাহী, তাহেরা বেগম, তোষাদ রায়হান, দিল মোহাম্মদ, দিলরুবা খানম, দীপান্বিতা চৌধুরী, দোলা চৌধুরী, নবাব হোসেন মুন্না, নাছির উদ্দিন মুহাম্মদ রহমত উল্লাহ্‌, নাজনীন আমান, নাজনীন লাকী, মোহাম্মদ নিজাম, ইকরামুল হক ইলি, কাজী মোহিনী ইসলাম প্রমুখ।

রাত ৮টায় আমার ভাবনায় শেখ রাসেল পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী। এতে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যক্ষ এস এম ওমর ফারুক, নাইমা সেহেলী, নিজামুল ইসলাম সরফী, শাকিল আহমদ, যাদব চন্দ্র দাস, মো. ইমতিয়াজ আহমেদ।

সোমবারের কর্মসূচি :
১৬ অক্টোবর, সোমবার শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসবে চতুর্থ দিনে সন্ধ্যা সাড়ে ৬টা সমকালীন শিশুসাহিত্য বিষয়ে সেমিনারে সভাপতিত্ব করবেন কবি ও শিশুসাহিত্যিক অজয় দাশগুপ্ত, প্রধান অতিথি : বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রাবন্ধিক ড. মাহবুবুল হক, বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক, প্রাবন্ধিক আমীরুল ইসলাম। আলোচক থাকবেন কবি-শিশুসাহিত্যিক ওমর কায়সার, শুকলাল দাশ ও বাসুদেব খাস্তগীর।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...