জামাত শিবিরের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নিহত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকীর ১৯ তম মৃত্যুবার্ষিকী ১২ ফেব্রুয়ারি শনিবার।
এ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে খতমে কোরআন,মিলাদ মাহফিল, কবরে শ্রদ্ধা নিবেদন সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে।
শনিবার বিকেলে নজুমিয়া হাট রয়েল প্যালেসে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত স্মরণ সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম প্রধান অতিথি থাকবেন।

