শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

প্রথম মিস ইউনিভার্স পাকিস্তানকে নিয়ে সমালোচনার ঝড়

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তান জামায়াতে ইসলামীর নেতা মুশতাক আহমেদ রীতিমত ‘ছি ছি’ করে উঠেছেন; বলেছেন, এ তো লজ্জাজনক! দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার তো তদন্তেরই নির্দেশ দিয়ে বসেছেন। অনলাইনে পাকিস্তানিরা, বিশেষ করে পুরুষেরা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন। কিন্তু কাকে নিয়ে এত সমালোচনা? তিনি ২৪ বছর বয়সী এক তরুণী, নাম এরিকা রবিন। ধর্মে খ্রিষ্টান, বাড়ি করাচিতে। আসছে নভেম্বরে এল সালভাদরে অনুষ্ঠেয় সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে তিনিই পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। পাকিস্তান থেকে মিস ইউনিভার্সে প্রতিযোগী পাঠাতে এবারই প্রথম বাছাই পর্ব হয়। তবে সেটা পাকিস্তানে নয়, হয়েছে মালদ্বীপে। সেখানে সেরা পাঁচজনের মধ্য থেকে তিনি মিস ইউনিভার্স পাকিস্তান নির্বাচিত হয়েছেন এরিকা রবিন। আর এ ঘটনা রক্ষণশীল মুসলিম দেশ পাকিস্তানে যে তোলপাড় সৃষ্টি করেছে, তাই তুলে ধরা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে। বিশ্বজুড়ে পাকিস্তানি বংশোদ্ভূত নারীদের জন্য ২০০২ সালে টরন্টোয় ‘মিস পাকিস্তান ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। ২০২০ সালে সেটা হয় লাহোরে।

মিস পাকিস্তান ইউনিভার্সাল, মিসেস পাকিস্তান ইউনিভার্সাল এবং মিস ট্রান্স পাকিস্তানের মত বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয়েছে সে প্রতিযোগিতা। তবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭২ বছরের ইতিহাসে পাকিস্তান থেকে কেউ কখনো অংশ নেননি।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...