চট্টগ্রাম নগরীর জেএমসেন লেইন ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের উদ্যোগে ১৩ অক্টোবর শুক্রবার মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের প্রধান খতিব অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভী।
মাহফিলে বক্তব্য রাখেন জে এম সেন লেইন সমাজকল্যাণ পরিষদের সদ্য সাবেক সভাপতি আতাউর রহমান বরকত, ২১ নং জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, সহ-সভাপতি ও স্লোগাননিউজডটকম এর সম্পাদকমন্ডলীর সভাপতি এটিএম শহিদুল্লাহ শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব, যুব ও ক্রীড়া সম্পাদক ও জে এম সেন লেইন সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আজিম উদ্দিন, ইউনিট আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম আতাউল্লাহ শাহজাহান, মোঃ শহিদুল্লাহ বাহাদুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম আহসানুল্লাহ খোকন ইউনিট আওয়ামী লীগের সদস্য মোঃ জাহিদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জে এম সেন লেইন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ শহিদুল্লাহ বাহাদুর, মোঃ ডালিম উদ্দিন, মোহাম্মদ মেজবাহ, মোঃ আরশাদ, মোঃ কাঞ্চন ও সেলিম উদ্দিন প্রমুখ।
মিলাদ ও আলোচনা শেষে দেশের কল্যাণ কামনায় মোনাজাত ও সর্বস্তরের জনগণের মাঝে তবারুক বিতরণ করা হয়।

