সোমবার, ৬ জুলাই ২০২৬

যোগ্যতার পরিচয়ে অধিকার আদায় করে নিতে হবে : নারী সাংবাদিকদের এম এ মালেক

- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, যেকোনো কাজে লেগে থাকতে হবে। তবেই সফলতা আসবে। সাংবাদিকতায়ও নারীদের লেগে থাকতে হবে। অন্যান্য সময়ের থেকে এখন অনেক হাউজে নারী সাংবাদিকের অংশগ্রহণ বেড়েছে। সেই সংখ্যা আরও বাড়াতে হবে। নতুন তথ্য প্রযুক্তি আসার সাথে সাথে তা গ্রহণ করতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। না হলে যেকোনো প্রতিষ্ঠান পিছিয়ে পড়বে।

গতকাল দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কেউ কাউকে অধিকার দেয় না। সবাইকে অধিকার আদায় করে নিতে হয়। তাই নারী সাংবাদিকদের পরিশ্রম করে যোগ্যতার পরিচয় দিয়ে অধিকার আদায় করে নিতে হবে।

দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা এবং দৈনিক বাংলা চট্টগ্রাম ব্যুরো প্রধান ডেইজি মউদুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত নারী সাংবাদিকরা।

সম্মেলনে চট্টগ্রাম বিভাগের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন ডেইজি মউদুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন লতিফা আনসারী রুনা। সহসভাপতি হয়েছেন শামীম আরা লুসি, ইয়াসমিন রীমা, যুগ্ম সম্পাদক হয়েছেন চিংমেপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস লিপি, অর্থ সম্পাদক শারমিন সুমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিলা চাকমা। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন ইয়াসমিন ইউসুফ, আসমা বিথি, মরিয়ম জাহান মুন্নি এবং মারজান আক্তার।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...