সোমবার, ২৯ জুন ২০২৬

নগরে সড়ক সংস্কার কাজ তদারকিতে ভারপ্রাপ্ত মেয়র লিটন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন প্যানেল মেয়র-১ আবদুস সবুর লিটন। দায়িত্ব বুঝে নিয়েই চট্টগ্রাম সিটি করপোরেশনের চলমান বিভিন্ন কাজ তদারকি করেছেন ভারপ্রাপ্ত মেয়র।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে পূর্ব নাসিরাবাদ সানমারের সামনে চলমান চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের সংস্কার কাজ তদারকি করেন তিনি। এসময় তিনি নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য দায়িত্বশীলদের নির্দেশনা দেন।

ভারপ্রাপ্ত মেয়র বলেন, ‘নগরীর ভাঙ্গা সড়কগুলো সংস্কার কাজ চলমান রয়েছে। আমরা খুব শীঘ্রই নগরবাসীকে মসৃণ সড়ক উপহার দিতে পারবো বলে আশা করছি।’ তিনি আরও বলেন, ‘সিটি মেয়র রেজাউল করিমের অনুপস্থিতিতে তার নির্দেশনা মোতাবেক চলমান কাজ গুলো নিয়মিত তদারকি করছি। নাগরিকরা যাতে একটি পরিচ্ছন্ন নগরী পায় সেই উদ্দেশ্যেই আমরা কাজ করে যাব।’

এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেন। মেয়র দেশে ফিরে না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন আবদুস সবুর লিটন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...