শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে : আইএমএফ

- Advertisement -
Single page 1st Paragraph

সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে যে, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে।
আইএমএফ এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের (এপিডি) পরিচালক (এপিডি) কৃষ্ণা শ্রীনিবাসন আজ এখানে বলেছেন, ‘আমি মনে করি, কর্মসূচির উদ্দেশ্য পূরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং কঠিন বৈশ্বিক পরিস্থিতিতে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতি সঠিক পথে রয়েছে।’
বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফের বার্ষিক সভা উপলক্ষ্যে ‘ইকোনমিক আউটলুক ফর এশিয়া প্যাসিফিক’ বিষয়ক সংবাদ সম্মেলনে আইএমএফের পরিচালক এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, বাংলাদেশে কর্তৃপক্ষ সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, ‘তারা মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতি কঠোর করেছে এবং নমনীয় বিনিময় হারের অনুমতি দিয়েছে।’
শ্রীনিবাসন উন্নয়ন ও অবকাঠামো উভয় ক্ষেত্রে লক্ষ্যসমূহ অর্জনে সহযোগিতা করার জন্য রাজস্ব সংগ্রহ বাড়ানোর ওপর জোর দেন।
তিনি উল্লেখ করেন যে, বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশসহ এ অঞ্চলের প্রতিটি দেশই চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তিনি বলেন, প্রতিটি দেশেরই প্রবৃদ্ধি-বর্ধক সংস্কার এগিয়ে নিতে অবশ্যই তাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।
তিনি আরও বলেন, নিম্ম স্তর থেকে সরকারের রাজস্ব অনুপাত বৃদ্ধি পেলে সরকারি ঋণ নিয়ন্ত্রণে রেখে শিক্ষা ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে প্রয়োজনে অতিরিক্ত ব্যয় করার সুযোগ হবে।
তিনি বলেন, আগামী বছরগুলোতে বহুপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং ভূ-অর্থনৈতিক বিভক্তির প্রভাব প্রশমিত করা এশিয়ার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সে লক্ষ্যে এ অঞ্চলে আরও বেশি বিদেশি ও দেশীয় বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সংস্কার যা অশুল্ক বাণিজ্য বাধা হ্রাস, সংযোগ বাড়ানো এবং ব্যবসায়িক পরিবেশের উন্নতি অপরিহার্য।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ টাকা, এর ভবন মালিককে ২৫ লাখ...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও...

সর্বশেষ

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা...

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...