সোমবার, ৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে হঠাৎ ছাত্রশিবিরের মিছিল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড় এলাকায় হঠাৎ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হয়ে থানার নিউমার্কেট এলাকায় মিছিল শুরু করে। পরে মিছিলটি তিনপুলের মাথায় গিয়ে শেষ হয়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ক্যাম্পাসহ ৭ দফা দাবিতে তারা এই মিছিল করেন।

সমাবেশে বক্তারা অবিলম্বে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতা, আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি, শিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সব অফিস খুলে দেওয়া, ক্যাম্পাসে ছাত্রলীগের অপরাধমূলক কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় ছাত্রশিবির ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নে সকল ছাত্র সমাজকে এক হওয়ার আহবান জানান বক্তারা।

এদিকে, অনুমতি ছাড়াই এমন ঝটিকা মিছিল করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মিছিলের বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কোনো ধরনের অনুমতি না নিয়ে তারা হঠাৎ জড়ো হয়ে ঝটিকা মিছিল করে। মিছিলটি পাঁচ মিনিটের মতো স্থায়িত্ব ছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে তারা বড় নাশকতার পরিকল্পনায় জড়ো হয়েছিল। কিন্তু পুলিশি তৎপরতায় তা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বেশ কয়েকজন নেতাকে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...