সোমবার, ২৯ জুন ২০২৬

অস্ত্রসহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা-চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

শুক্রবার দুপুরে এ তথ্য দেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া।

গ্রেফতারকৃতরা হলেন- মো.হাসান মাহমুদ (৪০), মো.আনোয়ার হোসেন সোহাগ (৩৫), মো.আব্দুল মতিন (৫০), মিদুল ইসলাম হামজা (২২), সুমন আল হাসান প্রকাশ মো.সুমন (২৬), মো. রনা (৩০) ও মো. বাবলু প্রকাশ বাবুল (২৭)।

ওসি আবুল কাসেম ভূঁইয়া বলেন, দেওয়ানহাট মোড়ের পোস্তার পাড় জামে মসজিদের সামনে থেকে ডাকাতি করার উদ্দেশ্যে দেশিয় অস্ত্রসহ অবস্থান করার সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়।

রাতেই নগরের আকবরশাহ ও হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি স্টিলের টিপ ছোরা, ১৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল, একটি মানিব্যাগ ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা (ছিনতাইকৃত) উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। সাতজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...