শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিমানে হেনস্তার শিকার অভিনেত্রী দিব্যা

- Advertisement -
Single page 1st Paragraph

বিমানের মধ্যে যাত্রীদের হয়রানির ঘটনা ঘটে থাকে এটা নতুন কিছু নয়। এবার মাঝ আকাশে বিমানের মধ্যেই হেনস্তার শিকার হলেন মালয়ালম অভিনেত্রী দিব্যা প্রভা। তার অভিযোগ, বিমানে সফর করাকালীন এক সহযাত্রীর হাতে হেনস্থার শিকার হয়েছেন তিনি। এ সংক্রান্ত সব তথ্য দিয়ে কেরালা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন দিব্যা।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দিব্যার অভিযোগ, বিমানে এক সহযাত্রী নিজের আসন বদলে তার পাশে এসে বসেন। তারপর থেকেই তার সঙ্গে ওই যাত্রী অকারণে তর্ক করা শুরু করেন। এ সময় মদ্যপ অবস্থায় ছিলেন ওই সহযাত্রী।

বিষয়টি নিয়ে একাধিকবার বিমানবালার কাছে অভিযোগ করেও সমাধান পাননি তিনি। শেষে নিজের সুরক্ষার কথা ভেবে নিজের আসন বদলাতে হয় বলে জানিয়েছেন দিব্যা।

ভারতের কোচি বিমানবন্দরে নেমে বিমানবন্দর কর্তৃপক্ষকে ঘটনাটি জানান দিব্যা। বিষয়টি জানানোর পর পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

অভিযোগপত্রের সঙ্গে নিজের টিকিটও প্রমাণ হিসাবে জমা দিয়েছেন তিনি। ভারতীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে দিব্যা আবেদন জানিয়েছেন, যাতে বিমানে এমন ব্যবহারের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হয়।

প্রসঙ্গত, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও লিখেছেন দিব্যা। সেখানে দিন-তারিখ উল্লেখ করে জানিয়েছেন, গত ১০ অক্টোবর মুম্বাই থেকে কোচি ফিরছিলেন তিনি। বিমানে সফর করাকালীন এক মদ্যপ যাত্রীর হাতে হেনস্থার শিকার হতে হয় তাকে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...