গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশিরভাগই অমিক্রণ ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছেন চট্টগ্রামের গবেষকরা। এ সময়ে ১৪টি ল্যাবে ২ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষা করা হয়।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যে জানা যায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার ৯ দশমিক ৪৭ শতাংশ। এদিনও মৃত্যুবরণ করেনি কেউ।
এ পর্যন্ত করোনা আক্রান্ত ৭৩৪ জন নগরে এবং বিভিন্ন উপজেলায় ৬২৬ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া নগরে ৯০ হাজার ৭৯৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২৩ জন সহ মোট ১ লাখ ২৪ হাজার ৮১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

