সোমবার, ৬ জুলাই ২০২৬

আমিন কাদেরীর ‘ফুলের কথা’ গ্রন্থের বর্ণিল প্রকাশনা উৎসব

- Advertisement -
Single page 1st Paragraph

সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক হলো ফুল। অনেকে বলেন ফুল নিসর্গের অলঙ্কার। ফুল যেমন স্বচ্ছ, নির্মল, তেমনি পবিত্র। ফুলের প্রতি মানুষের অনুরাগ আজন্ম। ফুলের মতো সুন্দর ও পবিত্র হতে মানুষ অন্যকে প্রাণিত করেন। পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া ভার, যে ফুল ভালোবাসে না, ফুলের সৌন্দর্যে অনুরক্ত হয় না।

গত ৭ অক্টোবর চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক, প্রাবন্ধিক, চা শিল্প নির্বাহী আমিনুর রশীদ কাদেরীর ‘ফুলের কথা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা এ কথা বলেন।

দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ড. আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী।

অতিথি ছিলেন চবি উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এম এ গফুর, দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এম শফিকুল আলম, প্রকৃতিবিদ কবি মুশফিক হোসাইন। বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন লায়ন জাহাঙ্গীর মিঞা এবং ধন্যবাদ বক্তব্য দেন, আবির প্রকাশনের স্বত্বাধিকারী মুহাম্মদ নুরুল আবসার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম একাডেমির পরিচালক নেছার আহমদ, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, মোহাম্মদ জহির, এস এম আবদুল আজিজ, রেজাউল করিম স্বপন, এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, রুনা তাসমিনা, মুহাম্মদ মহসীন চৌধুরী, জসিম উদ্দিন খান, নাসের রহমান, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, সৈয়দ খালেদুল আনোয়ার, মাহবুবা চৌধুরী, ইফতেখার মারুফ, শাকিল আহমদ, নিজামুল ইসলাম সরফী, লিপি বড়ুয়া, সুমি দাশ, শিপ্রা দাশ, রায়হানা হাসিব, গৌতম কানুনগো, শাহ আলম নিপু, জাহানারা মুন্নী, জাহির মুনমুন, ফারজানা আজিম প্রমুখ।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...