বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে ট্রাফিক সচেতনতায় র‌্যালি-আলোচনা সভা

- Advertisement -
Single page 1st Paragraph

সড়ক পরিবহন আইন মেনে চলুন নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলুন” এ স্লোগানকে সামনে রেখে ট্রাফিক সচেতন কার্যক্রম র‌্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

মঙ্গলবার (১০ অক্টোবর ২০২৩) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা পুলিশ সুপারের কার্যালয় হতে আদালত সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বর মুক্ত মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়। পরে জন সচেতনতা বাড়াতে লিপলেট বিতরণ করা হয় পরিবহন চালকসহ সাধারন মানুষের মধ্যে। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, প্যানেল মেয়র-১ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন পিপিএম, ট্রাফিক ইন্সট্রাকটর সুপ্রিয় দেব, খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীন হাসান প্রমূখ। আলোচনা সভায় বক্তারা, সড়ক পরিবহন আইন মেনে নিজেদের সুনাগরিক হয়ে গড়ে তুলতে জনসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করে চালক ও যাত্রীদের নিয়ম ও আইন মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...