শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

এফবিসিসিআইয়ের গুলশান শাখা অফিসের আনুষ্ঠানিক যাত্রা

- Advertisement -
Single page 1st Paragraph

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) গুলশান শাখা অফিস কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সোমবার রাজধানীর গুলশান-১ এ অবস্থিত টাওয়ার অব আকাশে এফবিসিসিআই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
এসময় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মীর নাসির হোসেন, কাজী আকরাম উদ্দিন, মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি মাহবুবুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, গুলশানে নতুন এই শাখা অফিস চালুর মাধ্যমে এফবিসিসিআইয়ের কার্যক্রম আরও বেগবান হবে। ব্যবসায়ীদের দোরগোড়ায় এফবিসিসিআইয়ের সেবা পৌঁছে দেওয়ার জন্য এই অফিস কার্যকরী ভূমিকা পালন করবে। এই উদ্যোগ উদ্যোক্তাদের সহায়তা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সালমান এফ রহমান আরও বলেন, শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআই দেশের ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এফবিসিসিআইয়ের যেকোন প্রস্তাব বা দাবিকে সরকার গুরুত্বের সাথে মূল্যায়ন করে থাকে।
তিনি বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রবৃদ্ধির গতি বজায় রাখতে ব্যবসায়ীদের ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করার এবং উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এগিয়ে নিতে এফবিসিসিআইকে ভূমিকা পালনের আহ্বান জানান।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, গুলশানে শাখা অফিস চালুর মাধ্যমে এফবিসিসিআই এর কার্যক্রম আরও বেগবান হবে। এর ফলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশী বিনিয়োগকারী ও অতিথিদের সঙ্গে বৈঠক অনেক সময় সাশ্রয়ী ও সহজতর হবে। পাশাপাশি এফবিসিসিআইয়ের অনুষ্ঠান ও ছোট পরিসরের সভা করার ক্ষেত্রে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এফবিসিসিআই সচিবালয়ের কার্যক্রমকে ব্যবসায়ীদের দ্বারপ্রান্তে পৌছে দিতে বর্তমান বোর্ড প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীরা যেন সহজেই এফবিসিসিআই থেকে সহযোগিতা পেতে পারে এজন্য গুলশান শাখা অফিসের পাশাপাশি পুরান ঢাকা, চট্টগ্রামেও শাখা অফিস চালুর উদ্যোগ নিয়েছি আমরা। ইতিমধ্যে রাজধানীর হাটখোলায় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, টেকসই শিল্পায়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জনে এফবিসিসিআই ’সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, মো. মুনির হোসেন এবং পরিচালকবৃন্দ।
উল্লেখ্য, গুলশান-১ এর টাওয়ার অব আকাশ (লেভেল- ৯, প্লট- ৫৪, রোড- ১৩২, গুলশান এভিনিউ, ঢাকা- ১২১২) এ অবস্থিত এফবিসিসিআইয়ের এই শাখা কার্যালয়ে একটি সভা কক্ষ, পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য একটি লাউঞ্জ, বিদেশী বিনিয়োগকারী ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য একটি কার্টেসি মিটিং রুম, সভাপতির কক্ষসহ কর্মকর্তাদের জন্য অফিস কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...