সোমবার, ২৯ জুন ২০২৬

টিসিবির পণ্য কিনতে নারীদের চুলাচুলি

- Advertisement -
Single page 1st Paragraph

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি) থেকে তুলনামূলক কম মূল্যে নিত্যপণ্য কেনার চাহিদা বেড়েছে। দেশের বিভিন্ন জায়গায় টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে ভিড় বাড়ছে সাধারণে মানুষের। আর এই ভিড় লড়াইয়েও রূপ নিচ্ছে কোথাও।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত নগরীর জামানখান এলাকায় টিসিবি’র পণ্যের অপেক্ষায় ছিলেন মাজেদা বেগম। তিন ঘন্টা অপেক্ষা করেও গাড়ি না আসায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার মতো টিসিবি’র পণ্যের জন্য রাস্তার পাশে কেউ বসে, আবার কেউ দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। গাড়ি আসার পর হুমড়ি খেয়ে পড়েন সবাই। আগে পণ্য নিতে গিয়ে মারামারিতে জড়ান কয়েকজন নারী। এসময় আরও কয়েকজন মারামারিতে লিপ্ত হন।

রফিক আহমেদ নামের এক ক্রেতা অভিযোগ করে বলেন, জামালখানের আশপাশ এলাকার দোকানদাররাও এখান থেকে পণ্য কিনে বেশি দামে বিক্রি করছে। তাদের জন্য সাধারণ মানুষ পণ্য কিনতে পারছে না। শুধু জামালখানে নয়, দুই নাম্বার গেইট, আন্দরকিল্লা মোড়, কোতোয়ালী মোড়, আগ্রাবাদ, বহদ্দারহাটসহ প্রায় সবকটি স্পটেই চলছে এমন অব্যবস্থাপনা।

বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষ নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রেখেই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন। দোকানদাররাও একই সঙ্গে পণ্য কিনতে আসছেন। এ কারণে অনেক হতদরিদ্র মানুষ পণ্য পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। এ টিসিবির পণ্য বিক্রয়ে অব্যবস্থাপনাকেই দায়ী করছেন সাধারণ ক্রেতারা।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা কঠোর হবো।’ টিসিবি’র আঞ্চলিক কর্মকর্তা জামাল উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসনের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা পণ্য লোড করছি। বিভিন্ন স্থান থেকে ট্রাকগুলো আসে। যারা আগে আসে, সিরিয়াল অনুযায়ী তারাই আগে পায়। সেজন্য কয়েকটি স্থানে ট্রাক যেতে একটু দেরি হয়।’

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...