বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আতাউর রহমান খান কায়সারের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ

- Advertisement -
Single page 1st Paragraph

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা ও প্রখ্যাত কূটনীতিবিদ আতাউর রহমান খান কায়সারের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০১০ সালের ২৮ আগস্ট সাংগঠনিক দায়িত্ব পালনে কক্সবাজার যাওয়ার সময় চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে ২০১০ সালের ৯ অক্টোবর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১টায় চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্মরণসভা আয়োজন করা হয়েছে। এছাড়া মাসব্যাপী দোয়া মাহফিল, দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, স্বাস্থ্যসেবা ক্যাম্প ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার জ্যেষ্ঠ কন্যা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি পিতার রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

আতাউর রহমান খান কায়সার ১৯৪০ সালের ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরের চন্দনপুরার ‘বংশালবাড়ি’-তে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ইয়ার আলী খান দুই মেয়াদে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ষাট দশকের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত কায়সার ১৯৭০ সালে আওয়ামী লীগে যোগ দেন। নির্বাচনে আনোয়ারা, বাঁশখালী ও কুতুবদিয়া এলাকা থেকে বিপুল ভোটে তিনি এমএনএ নির্বাচিত হন। ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, ১৯৮৭ ও ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া রাশিয়া ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন তিনি। আমৃত্যু ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। মুজিবনগর সরকার কর্তৃক ১নং সেক্টরের রাজনৈতিক সমন্বয়কারী আতাউর রহমান খান কায়সার ১৯৭২ সালে গণপরিষদ সদস্য হিসেবে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সঙ্গে যুক্ত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দুই...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে পাঠানটুলী এলাকা থেকে তাকে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন...

সর্বশেষ

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬...

বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ...

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আযহা ঘিরে কুরবানির পশুর দাম নির্ধারণ করেছে...