বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বাটালি রোডে অবৈধ ১৬ বসতঘর গুঁড়িয়ে দিল রেলওয়ে

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের বাটালি রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬টি অবৈধ বসতঘর গুড়িয়ে দিয়েছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।

বৃহস্পতিবার রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। রেলওয়ে সূত্র জানায়, বাটালি রোডে এলাকায় রেলওয়ের কলোনীর আশপাশে কিছু চিহ্নিত দখলদার অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল। সেখানে প্রায় ২৫টি পরিবার বসবাস করতো।

বৃহস্পতিবার সকালে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বলেন, দীর্ঘদিন ধরে বাটালি রোডের ৭৬৫ নম্বর বাসার সামনে দখলদাররা অবৈধ স্থাপনা তুলে বসবাস করে আসছিল। বৃহস্পতিবার তাদের উচ্ছেদ করা হয়েছে। যেখানে অবৈধ স্থাপনা আছে, সেখানে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সহায়তা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...