বুধবার, ২০ মে ২০২৬

২০ বছর পর আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে হত্যা মামলার আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ২০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব ৭। জেলার ফটিকছড়ি থানাধীন জুনিঘাটা এলাকা থেকে গতকাল তাকে আটক করা হয়।
র‌্যাব-৭ আজ জানায়, ২০০৩ সালের ৩১ মে দুপুরে ফটিকছড়ির বাসিন্দা কোরবান আলী দুপুরে তার খামার বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কোরবান আলীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় তার জমি-জমা সংক্রান্ত বিরোধী পক্ষ। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মৃত্যু নিশ্চিত করে। এসময় স্ত্রী কোরবান আলীকে বাঁচাতে আসলে তাকেও কুপিয়ে জখম করে। স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা দু’জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে রাস্তায় কোরবান আলীর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হন। তাকে রেখে স্ত্রীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা হয়। পরবর্তীতে পুলিশ প্রতিবদেন এবং সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে আদালত আসামির অনুপস্থিতিতে ফটিকছড়ি পাইন্দং এলাকার আলী আহম্মেদ ভুলুর পুত্র খোরশেদ আলম প্রকাশ ইকবাল (৪৫)-কে আমৃত্যু কারাদ- এবং ৩০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
র‌্যাব-৭ জানতে পারে, খোরশেদ আলম ফটিকছড়ি থানাধীন জুনিঘাটা এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুুক্তির সহায়তায় গতকাল ৭ অক্টোবর র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...