বুধবার, ২০ মে ২০২৬

সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজ এর উদ্বোধনী ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

 সদ্য অনুমোদন প্রাপ্ত সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজ এর কলেজ শাখার একাদশ শ্রেনীর শিক্ষাবর্ষ ২০২৩-২৪ এর ১ম উদ্বোধনী ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর সকাল ১১ ঘটিকায় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম। সভায় সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ জামিল ফরহাদ।সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত চন্দ্র রায়।

সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আলাউদ্দীন বাবলু ও মোঃ দিদার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল বাতেন, প্রাক্তন ছাত্র মোঃ আনোয়ার হোসেন সহ অন্যন্য শিক্ষক মন্ডলী ।

সভা সঞ্চালনা করেন শিক্ষক আবুল হাসনাত রাসেল। সভায় বক্তারা বলেন স্কুল প্রতিষ্ঠার দীর্ঘ ৯০ বছর পর স্কুলটির সাবেক ছাত্র /ছাত্রী বিশেষ করে প্রবাসী নুরুল মোস্তফা খোকন, শিল্পপতি আবুল কাসেম, বিগত ও বর্তমান কমিটির সদস্য সহ বর্তমান এমপি মাহফুজুর রহমান মিতা ও মেয়র মোক্তাদের মাওলা সেলিম এর একান্ত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।এটি আমাদের অত্র অঞ্চলের জন্য বিশাল পাওয়া।এই স্কুল এন্ড কলেজকে ঘিরে এটি একটি সমৃদ্ধ ও আলোকিত এলাকায় পরিণত হবে।তাই আমরা সংশ্লিষ্ট সকলের নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...