সোমবার, ২৯ জুন ২০২৬

লামা ও আলীকদমের ১২ ইটভাটা বন্ধ করে দিলো জেলা প্রশাসন

- Advertisement -
Single page 1st Paragraph

জানুয়ারির ২৫ তারিখে হাইকোট বিভাগের একটি রিটের আদেশ মূলে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ১১টি ও আলিকদম উপজেলার ১টি ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এসময় এই ১২ ইটভাটাকে মোট ১৬ লক্ষ টাকা জরিমানাও করা হয়। বৃহস্পতিবান (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কায়েসুর রহমান ও মো. মামুনুর রশিদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশফাকুর রহমান, লামা থানার এসআই শাহীন পারভেজসহ সঙ্গীয় ফোর্স ও ফায়ার সার্ভিসের লোকজন।
এসময় লামার ফাইতং ইউনিয়নের ফরিদুল আলমের মালিকানাধী এফএসিকে ২ লক্ষ টাকা, মো: ইউনুসের মালিকানাধীন এসবিডাব্লিউকে ২ লক্ষ টাকা, মোকতার আহমেদের মালিকানাধীন এমএসবিকে ২ লক্ষ টাকাসহ আরো ৮টি ব্রিকফিল্ডকে ১ লক্ষ টাকা করে মোট ১৪ লক্ষ টাকা এবং আলিকদম উপজেলার পূর্বপালং পাড়ার এফবিএম নামের একটি ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেন। তাছাড়াও এই ইটভাটাগুলোর বিভিন্ন অংশে আংশিকভাবে ভেঙ্গে দেওয়ার পাশাপাশি কাঁচা ইট নষ্ট এবং ইটভাটাগুলো বন্ধ ঘোষনা করে নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়। এদিকে ইটভাটা বন্ধের কারণে উপজেলা দুটির বিভিন্ন উন্নয়ন কাজে ব্যঘাত সৃষ্টি হবে বলে জানান ঠিকাদাররা।
ুবান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কায়েসুর রহমান অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের ব্রিফিং করে জানায়, উল্লেখিত ইটভাটাগুলো হাইকোর্টের রিটের আদেশ ছাড়াও জেলা প্রশাসন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে নিষিদ্ধ এলাকা ও পাহাড়ের পাদদেশে এমনকি আবাসিক এলাকায় ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন স্থানে পরিচালিত হচ্ছিল। তাছাড়াও তারা ইটাভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করছে পাহাড়ি কাঠ। তাই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ধারা লঙ্ঘনের কারণে এই অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...