বুধবার, ২০ মে ২০২৬

শান্তির জনপদ রাঙ্গুনিয়ায় অশান্তির অপচেষ্টা সবাই মিলে প্রতিহত করবো : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাঙ্গুনিয়া একটি শান্তির জনপদ। এখানে কেউ কখনো অশান্তি সৃষ্টি করতে পারেনি। কেউ অপচেষ্টা চালালেও সঙ্গে সঙ্গে দমন করা হবে। ভবিষ্যতেও এখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে হবে, অশান্তির অপচেষ্টা সবাই মিলে প্রতিহত করবো।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাঙ্গুনিয়ায় শান্তি-সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেদিকে দৃষ্টি রাখবেন। আপনারা বুক ফুলিয়ে হাঁটবেন। এই দেশ আপনাদের, এই মাটি আপনাদের। কেউ শান্তি বিনষ্টের চেষ্টা চালালে আমরা সবাই মিলে প্রতিহত করবো। একটি পরিবার রাঙ্গুনিয়ায় দীর্ঘদিন ধরে শাসন করে আসছিল। তারা নির্বাচন আসলে সনাতন সম্প্রদায়ের ওপর নির্যাতন চালাতো। তাদের অনুসারীরা, তাদের প্রেতাত্মারা এখনো রাঙ্গুনিয়ায় আছে, নির্বাচন আসলে সরব হয়। সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ’

নির্বাচন উপলক্ষে মন্ত্রী বলেন, সামনে নির্বাচন, আমি আপনাদের কাছে এইটুকু নিবেদন করবো যে, গত ১৫ বছরে অমানুষিক কষ্ট করে এলাকায় সময় দিয়েছি। ১৫ বছর আগের কথা মনে করে এলাকায় কি পরিমাণ উন্নয়ন হয়েছে, সেই কথাটি দয়া করে সাধারণ মানুষকে মনে করিয়ে দেবেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুপায়ন সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সদস্য আকতার হোসেন খান প্রমুখ।

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...