মঙ্গলবার, ২৬ মে ২০২৬

প্রাইভেটকারের ‌সাইলেন্সার পাইপে কোটি টাকার ইয়াবা, চালক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জবলে নূর জামে মসজিদ এলাকায় একটি প্রাইভেটকারের সাইলেন্সার পাইপের ভিতর থেকে কোটি টাকা মূল্যে ৩২ হাজার ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় প্রাইভেটকার চালক মো.আনোয়ার হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুর জেলার গাজীপুর সদর থানার ভারারুল বটতলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, মাদক বিক্রেতারা কক্সবাজার থেকে একটি প্রাইভেটকার যোগে ইয়াবা নিয়ে চট্টগ্রাম হয়ে গাজীপুরের দিকে যাওয়ার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ সেপ্টেম্বর) জবলে নূর জামে মসজিদের বিপরীত পাশে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়।

এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে না থামিয়ে পালানোর চেষ্টাকালে মো.আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারের স্বীকারোক্তি মতে তার হেফাজতে থাকা প্রাইভেটকারের সাইলেন্সার পাইপের ভিতর থেকে ১৭২টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট থেকে ৩২ হাজার ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আনোয়ার ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অভিনব পন্থা অবলম্বন করে ইয়াবা কক্সবাজার থেকে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ঢাকা এবং গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন জায়গার মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি এবং খুচরা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও বাইরে চলা তীব্র সমালোচনার মুখে নিজের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...

সর্বশেষ

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন।...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ

বাঙালির অনুপ্রেরণার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম...

মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা-গুলিবর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে...