বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

 বেশীর ভাগ পণ্য শিশুদের ব্যবহার ও খাবার সামগ্রী,যা শিশু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর

সন্দ্বীপে নকল ও ভেজাল সামগ্রী বিক্রির দায়ে ২ দোকানীর দেড় লক্ষ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে ৯ ফেব্রুয়ারী (বুধবার) বিকালে ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান চালিয়ে উপজেলা কমপ্লেক্সের উপজেলা পরিষদ ভবন সংলগ্ন ফরহাদ স্টোর ও বশিরিয়া গেইট সংলগ্ন সাদিয়া স্টোরকে নকল প্রসাধনীর বোতল ও খাবার সামগ্রীতে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানীর স্টিকার লাগিয়ে ও ফ্লেভার মেখে বিক্রির দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে। অভিযান চলাকালীন দেখা যায় তাদের দোকান গুলো বিভিন্ন নকল সামগ্রীতে সয়লাব। এবং প্রচুর পরিমান ছাপানো স্টিকার ছাড়াও প্রচুর ফ্লেভারের কন্টেইনার রয়েছে।শুধু স্টিকার পরিবর্তন ও ভেজাল খাবার সামগ্রীতে ফ্লেভার মেখে সেগুলো বেশী দামে বাজারজাত করছে তারা।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মো. মঈন উদ্দীন তাৎক্ষনিক তাদের মালামাল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক ফরহাদ স্টোরকে ১ লক্ষ টাকা এবং সাদিয়া স্টোরকে ৫০ হাজার টাকা সহ মোট দেড় লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেন। এছাড়াও সেগুলো প্রদানে ব্যর্থ হলে তাদের কারাভোগের সিদ্ধান্ত দেন।

অভিযান চলাকালীন এসি ল্যান্ড মো. মঈন উদ্দীন জানান এ দুটি প্রতিষ্ঠানে জনসন,প্যারাসুট, ফেয়ার এন্ড লাভলী ও টেং সহ প্রচুর নকল ও ভেজাল পণ্য পাওয়া যায়।এবং সব চাইতে ভয়ংকর ম্যাসেজ হচ্ছে যে, নকল বেশীর ভাগ পন্য শিশু সন্তানদের ব্যবহার ও খাবার সামগ্রী যা শিশু স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। এ ধরনের বেআইনী ব্যবসা চরম অপরাধের সামিল।

এছাড়াও মেরিকো কোম্পানীর প্রতিনিধি শহীদুল ইসলাম ও সিনিয়র ট্যারিটোরি ম্যানেজার আরিফ হোসেন বলেন আমরা বিভিন্ন সুত্রে জানতে পারি আমাদের কোম্পানীর বিভিন্ন পন্যের নকল স্টিকার লাগিয়ে সন্দ্বীপে প্রায় ৫/৬ টি দোকানী এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা সেটা নিশ্চিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদনের প্রেক্ষিতে এ অভিযান। তবে অভিযানের খবর পেয়ে এ ২ জন ব্যতীত অন্যরা দোকান বন্ধ করে পালিয়ে গেছে।

 

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...